August 8, 2026, 12:27 pm
শিরোনামঃ
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতা কাঠামো চূড়ান্ত করেছে ইরান কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মানবপাচারের অভিযোগে নেপালে ৫ বাংলাদেশি গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানবপাচারের অভিযোগে নেপালে ৫ বাংলাদেশিসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা ইউরোপের উন্নত দেশে পাঠানোর নামে ৮ বাংলাদেশি নাগরিককে পণবন্দি করেছিল। সোমবার (১৪ আগস্ট) দেশটির সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, গ্রেপ্তারকৃতরা নেপাল হয়ে তৃতীয় কোনও দেশে মানব পাচারের র‌্যাকেট পরিচালনা করত। ইউরোপীয় দেশে পাঠানোর প্রলোভনে নেপালে পাচার করা আট বাংলাদেশিকে জিম্মি করে তারা। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুই জন দুই নেপালি নাগরিকও রয়েছে। গ্রেপ্তারকৃত এই দু’জন নেপালের সিন্ধুপালচক এবং ইলামের বাসিন্দা। নেপালে মানবপাচার চক্রকে সহায়তা করার দায়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা হচ্ছেন- আমির হোসেন (৪৭), মো. মশিউর রহমান (৩৭), সেলিম মিয়া (৩৮), জাহাঙ্গীর আলম (২১) ও তাহমিনা বেগম (২১)। এছাড়া গ্রেপ্তারকৃত দুই নেপালি নাগরিক হচ্ছেন- তারা নেপালি (২৭) এবং রোহানি রায় (৩৩)।

আরো জানা যায়, ইউরোপে পাঠানোর নামে ওই আটজন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশ থেকে প্রথমে নেপালে পাঠানো হয়। এরপর নেপালে তাদের পণবন্দি করে অভিযুক্তরা। পরে আবু বকর সিদ্দিক নামে ওই আট বাংলাদেশি পণবন্দির একজন পাচারকারীদের খপ্পর থেকে পালাতে সক্ষম হন। এরপর তিনি ভৃকুটিমন্ডপের ট্রাফিক পুলিশ অফিসে পৌঁছান এবং অভিযোগ দায়ের করেন। পরে অপরাধীদের গ্রেপ্তার করা সম্ভব হয়। কালিমাটিদোলের একটি গেস্ট হাউস থেকে চার জিম্মিকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। ভুক্তভোগী এই বাংলাদেশিদের আমির হোসেন নামে এক পাচারকারীর ভাড়া করা কক্ষে রাখা হয়েছিল।

জিম্মি এসব বাংলাদেশির পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা করে মুক্তিপণ আদায় করেছে পাচারকারীরা। ব্যাংকের মাধ্যমে এসব টাকা বাংলাদেশ থেকে নেপালে পাঠানো হয়। সূত্র: দ্যা হিমালয়্যান টাইমস।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page