April 25, 2026, 10:30 pm
শিরোনামঃ
বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে : পরিবহন মন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসতে পারে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত পিরোজপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনে নিযুক্ত সৌদি কূটনীতিককে জেরুজালেমে দপ্তর খুলতে দেবে না ইসরাইল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনে প্রথমবারের মতো নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে জেরুজালেম আল-কুদসে দপ্তর খোলার অনুমতি দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইহুদিবাদী ইসরাইল।সম্প্রতি ওই সৌদি কূটনীতিক ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের উপদেষ্টার কাছে তার পরিচয়পত্র পেশ করেছেন।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কূটনৈতিক উপদেষ্টা মাজদি আল-খালিদি শনিবার আম্মানে রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরির পরিচয়পত্র গ্রহণ করেন। জর্দান-ভিত্তিক সৌদি রাষ্ট্রদূত আল-সুদাইরি ফিলিস্তিনে অনাবাসিক রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন।

তবে ইহুদিবাদী ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন গতকাল (রোববার) বলেছেন, তেল আবিব সরকার সৌদি আরবকে জেরুজালেমে দূতাবাস খোলার অনুমতি দেবে না। তিনি বলেন, “আমরা জেরুজালেমে কোনো ধরনের কূটনৈতিক মিশন খোলার অনুমতি দেব না।”

ফিলিস্তিন জবরদখলকারী ইসরাইল জেরুজালেমকে নিজের রাজধানী বলে দাবি করে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিলেও আর কোনো দেশ ও পথে পা বাড়ায়নি। তেল আবিব ওই নগরীতে ফিলিস্তিনকে কোনো ধরনের কূটনৈতিক তৎপরতা চালাতে দেয় না।

এর আগে গত শনিবার প্রথমবারের মতো কোনো সৌদি রাষ্ট্রদূতকে স্বাগত জানায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ। অনাবাসিক এই রাষ্ট্রদূতকে ১২ আগস্ট জর্দানে স্বাগত জানান ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কূটনৈতিক উপদেষ্টা মাজদি আল-খালিদি।আল-সুদাইরি বর্তমানে জর্দানে সৌদি রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত আছেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page