September 28, 2026, 9:59 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

নাইজেরিয়ায় চোরাগোপ্তা হামলায় ২৬ সেনা সদস্য নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাইজেরিয়ায় চোরাগোপ্তা হামলায় নিরাপত্তা বাহিনীর কমপক্ষে ২৬ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৮ সদস্য। স্থানীয় সময় রোববার রাতে নাইজেরিয়ার মধ্যাঞ্চলে ওই হামলার ঘটনা ঘটেছে। দুটি সামরিক সূত্র এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে বিমানবাহিনীর এক মুখপাত্র জানান, সোমবার সকালে একটি হেলিকপ্টার ঘটনাস্থলে গিয়ে আহত সেনাদের উদ্ধার করে। সেখানে তখন সেনাসদস্যের সঙ্গে অপরাধী গ্রুপের লড়াই চলছিল। ওই হেলিকপ্টারের ক্রু এবং যাত্রীরা বেঁচে আছেন কি না সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা এসব তথ্য দিয়েছেন তবে সামরিক কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। একটি সূত্র বলছে, তাদের ২৩ সেনা প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে তিন সেনা এবং তিন বেসামরিক জেটিএফ (রক্ষী) রয়েছেন। এছাড়া আরও ৮ সেনা আহত হয়েছেন। জুংগেরু-তেগিনা হাইওয়েতে দুপক্ষের মধ্যে তীব্র লড়াইয়ের পর এই হতাহতের ঘটনা ঘটে।

অপর একটি সূত্র জানিয়েছে, বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে ১১ জনের মরদেহসহ আহত ৭ জনকে নিয়ে আসা হচ্ছিল। ওই হেলিকপ্টারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সেটি হামলাকারীদের ছোড়া গুলিতে ভূপাতিত হয়।

দেশটির বিমান বাহিনীর এক মুখপাত্রও এমআই-১৭১ হেলিকপ্টারটি ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তিনি জানিয়েছেন, হেলিকপ্টারটি জুংগেরু থেকে উড্ডয়ন করেছিল। এক বিবৃতিতে জানানো হয়, হেলিকপ্টারটি চুকুবা গ্রামের কাছে বিধ্বস্ত হয়। ওই মুখপাত্র জানিয়েছেন, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা তদন্ত করা হচ্ছে।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page