April 26, 2026, 12:30 am
শিরোনামঃ
বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে : পরিবহন মন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসতে পারে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত পিরোজপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

কলকাতায় বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদতবার্ষিকী পালিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করছে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন। এদিন উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত করেন। এরপর উপ-হাইকমিশন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ নিবেদন করা হয়।

এছাড়াও কলকাতার ইন্দো-বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ইন্দো-বাংলা প্রেসক্লাবের সভাপতি কিংশুক চক্রবর্তী, সাধারণ সম্পাদক শুভজিৎ পুততুন্ডু ও কনভেনার ভাস্কর সরদার।

উপ-হাইকমিশনে অনুষ্ঠান শেষ হওয়ার পরে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত কলকাতার ইসলামিয়া কলেজের (বর্তমান মৌলানা আজাদ কলেজ) বেকার হোস্টেলে ২৩ ও ২৪ নং কক্ষে স্থাপিত ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মোনাজাত করা হয়। এসময় আন্দলিব ইলিয়াস ছাড়াও উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক, বাংলাদেশ বিমানের কর্মকর্তা-কর্মচারীরা।

পরে উপ-হাইকমিশনার বলেন, আজ পৃথিবীর সব থেকে ঘৃণ্যতম দিন। ৪৮ বছর আগে বঙ্গবন্ধুসহ পরিবারের সদস্যরা শাহাদত বরণ করেন। পৃথিবীর ইতিহাসে সব সময় শুভ ও অশুভর মধ্যে লড়াই চলেছে। বঙ্গবন্ধু ছিলেন শুভর প্রতীক। সেখানে অশুভ শক্তিই তাকে নির্মমভাবে হত্যা করেছিল।

তিনি বলেন, বঙ্গবন্ধুর প্রতি আক্রোশ থাকতে পারে, তিনি স্বাধীনতার জনক। কিন্তু তার পরিবারের সদস্যরা কী করেছিলেন। তার ১০ বছরের ছেলে কী অন্যায় করেছিল? তার পুত্রবধূরা? তারা তো এই নিষ্ঠুরতার প্রাপ্য ছিলেন না। বঙ্গবন্ধুরও এই নিষ্ঠুরতা প্রাপ্য ছিল না।

আন্দলিব ইলিয়াস আরও বলেন,শুভশক্তির জয় একসময় হবেই। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবার উঠে দাঁড়িয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page