April 26, 2026, 12:32 am
শিরোনামঃ
বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে : পরিবহন মন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসতে পারে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত পিরোজপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

মিয়ানমারে পাথর খনি ধ্বসে ২৫ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিয়ানমারের একটি জেডখনিতে ভূমিধসের ঘটনায় ২৫ জনের মরদেহ উদ্ধার হয়েছে। তবে এখনও ১৪ জন নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার দেশটির জরুরি বিভাগের কর্মীরা এ তথ্য জানিয়েছেন।

প্রচণ্ড বৃষ্টির কারণে মিয়ানমারে সাম্প্রতিক দিনগুলোতে প্রবল বৃষ্টি ও বন্যা হয়েছে। এর জেরেই দেশটির উত্তর কাচিনের হাপাকান্ট শহরের বাইরে রবিবার ভূমিধসের ঘটনা ঘটে।

মিয়ানমারে পাথরের খনি একটি লাভজনক ব্যবসা। কিন্তু অনিয়ন্ত্রিত এই খাতে ২০২০ সালের ভূমিধসের পর একই এলাকায় ১৭০টিরও বেশি প্রাণহানিসহ ঘন ঘন শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

উদ্ধারকারীরা জানিয়েছেন, খনি খননের কারণে প্রায় ১৫০ থেকে ১৮০ মিটার উঁচু মাটির বিশাল স্তূপটি তীব্র বৃষ্টিপাতের ফলে আলগা হয়ে যায় এবং ধসে পড়ে।

জানা গেছে, বর্ষাকালে খনির কার্যক্রম স্থগিত করা হয়েছিল। তবে ভূমিধসে হতাহত কাদা থেকে মূল্যবান কিছু পাওয়ার আশায় নিয়ম ভেঙে কাজ করছিলেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page