November 28, 2026, 5:24 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের ৩টি ড্রোন ভূপাতিত করলো রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মস্কোর দক্ষিণ-পশ্চিমে ইউক্রেনের ৩টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া।

বুধবার টেলিগ্রামে এ কথা জানিয়ে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ভোর পাঁচটার দিকে ইউক্রেন কালুগা অঞ্চলে তিনটি মুনষ্যবিহীন ড্রোন দিয়ে হামলা চালায়।

রাশিয়া আকাশ প্রতিরক্ষা পদ্ধতি দিয়ে যথাসময়ে সকল ড্রোন শনাক্ত ও ধ্বংস করে বলে মন্ত্রণালয় উল্লেখ করে।

কালুগার গভর্ণর বলেছেন, ওই অঞ্চলের দক্ষিণে ড্রোনগুলো ভূপাতিত করা হয় যা রাজধানী মস্কো থেকে মাত্র কয়েকশ’ কিলোমিটার দূরে।

চলতি মাসে কালুগা অঞ্চলে ইউক্রেনের অন্তত এটি পঞ্চম ড্রোন হামলা যা রাশিয়া প্রতিহত করার দাবি করেছে।

উল্লেখ্য, গত ৩০ জুলাই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি সতর্ক করে বলেছিলেন, যুদ্ধ এখন রাশিয়ার দিকে আসছে। দেশটির প্রতীকী বিভিন্ন কেন্দ্র এবং সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হবে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page