August 8, 2026, 2:14 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

হামলা থেকে মার্কিন সেনারাও নিরাপদ থাকবে না : ইয়েমেনি বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকারের এক কর্মকর্তা বলেছেন: আমেরিকা শান্তি চায় না। ইয়েমেনি বাহিনীর পরবর্তী হামলার টার্গেট থেকে আমেরিকার সামরিক বাহিনী নিরাপদ থাকবে না।

ইয়েমেনের তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌফিক আল-হামিরি বলেছেন: মার্কিন দূত টিম লিন্ডারকিংয়ের ইয়েমেন সফর বলে দিচ্ছে ওয়াশিংটন আসলে যুদ্ধবিরতি চায় না। স্পুটনিক নিউজ এজেন্সি জানিয়েছে, ইয়েমেনে তাদের অস্ত্র সরবরাহের ঘটনাই তার প্রমাণ বলে মন্তব্য করেন হামিরি।

তিনি বলেন: লিন্ডারিকিং আসলে ইয়েমেন সফরে আসে নি সে এসেছে আমিরাত এবং সৌদি আরব সফরে। একটা স্থায়ী যুদ্ধ বিরতির সম্ভাব্যতা যাচাই করতেই লিন্ডারকিং সফরে এসেছে। কিন্তু বাস্তব তথ্য-প্রমাণিাদি থেকে মনে হচ্ছে আমেরিকা আসলে যুদ্ধবিরতি হোক-সেটা চায়ই না।

এই ইয়েমেনি কর্মকর্তা আরও বলেন: অর্থনৈতিক ক্ষেত্রেও আমেরিকা, ব্রিটেন এবং ফ্রান্স ইয়েমেনি কর্মচারীদের বেতন প্রদান সংক্রান্ত ধারাগুলোর বিরোধিতা করেছে। তিনি আরও বলেন: এ বিষয়টিও প্রমাণ করে শত্রুরা ইয়েমেনে যুদ্ধবিরতির ব্যাপারে আন্তরিক নয়। শান্তি ও সংহতি চাইলে তাদের উচিত সেনাবাহিনী প্রত্যাহার করা এবং ইয়েমেনি বন্দীদের মুক্তির ব্যাপারে পদক্ষেপ নেওয়া।  তারা সেসব নিয়ে কথা বলছে না।  সৌদিআরবকে তিনি আমেরিকার হাতের ক্রীড়ণক বলে মন্তব্য করেন তৌফিক আল-হামিরি।

মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশের মদদে ২০১৫ সালের মার্চ মাসে সৌদি আরব ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন শুরু করে। দেশটিকে স্থল, জল এবং আকাশপথে অবরোধ করে।

ইয়েমেনের বিরুদ্ধে সৌদি জোটের যুদ্ধের অষ্টম বছর শেষ হয়েছে। গত ২ এপ্রিল দুই মাসের যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল এবং তার মেয়াদ ২দফা বাড়ানো হয়েছিল। কিন্তু ২০২২ সালের অক্টোবরে কোনো পক্ষই আর যুদ্ধবিরতি নবায়ন করতে সম্মত হয় নি। তবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page