October 12, 2026, 7:55 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

সিঙ্গাপুরে মানি লন্ডারিংবিরোধী অভিযানে ১০ বিদেশি গ্রেফতার ; বিপুল পরিমাণ সম্পদ জব্দ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানি লন্ডারিংবিরোধী অভিযান চালিয়েছে সিঙ্গাপুরের পুলিশ। অভিযানে গ্রেফতার করা হয়েছে ১০ বিদেশি নাগরিককে। তাদের সঙ্গে সংশ্লিষ্ট আরও ৮ জনকে খুঁজছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

১৬ আগস্ট সন্ধ্যায় সিঙ্গাপুর পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানানো হয়েছে।

ওই পোস্টে বলা হয়েছে, যাদের গ্রেফতার করা হয়েছে তারা কেউই সিঙ্গাপুরের নাগরিক বা স্থায়ী বাসিন্দা নন। ১৫ আগস্ট দেশটির বিভিন্ন স্থানে অভিযান চালান প্রায় ৪০০ কর্মকর্তা।

অভিযানে ৯৪টি স্থাপনা এবং ৫০টি গাড়ি হস্তান্তরের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এগুলোর সম্মিলিত মূল্য ৮১৫ মিলিয়ন সিঙ্গাপুর ডলার বা ৬৫৭৬ কোটি টাকা। এছাড়া জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ দামি ব্যাগ, গহনা এবং ওয়াইন।

সিঙ্গাপুর পুলিশের দেওয়া ওই তালিকায় দেখা গেছে, ১১০ মিলিয়ন সিঙ্গাপুর ডলার বা ৮৮৭ কোটি টাকা আছে এমন ৩৫টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। ২৩ মিলিয়ন সিঙ্গাপুর ডলার বা ১৮৫ কোটি টাকা সমমূল্যের নগদ মূদ্রা, ২৫০টি দামি ব্যাগ এবং ঘড়ি, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, গহনা এবং কিছু ডকুমেন্ট রয়েছে ওই তালিকায়।

ওই দশজনের বিরুদ্ধে অভিযোগ এনে ১৬ আগস্ট আদালতে তোলা হয়।

ফেসবুক পোস্টে অভিযোগের যে বিবরণ দেওয়া হয়েছে তাতে দেখা গেছে, গ্রেফতারদের মধ্যে একজন ৪০ বছর বয়সী সাইপ্রাসের পুরুষ নাগরিক রয়েছেন। তার কাছ থেকে চীন এবং কম্বোডিয়ার পাসপোর্টও পাওয়া গেছে।

৪২ বছর বয়সী একজন তুরস্কের পুরুষ নাগরিক রয়েছেন যার কাছে চীন এবং ভানুয়াতুর পাসপোর্ট মিলেছে। অন্য একটি বাড়ি থেকে একজন ৪৪ বছর বয়সী চীনা পুরুষ এবং ৪৩ বছর বয়সী চীনা নারীকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকেও সেন্ট কিটস অ্যান্ড নেভিস, ডোমিনিকান রিপাবলিক এবং তুরস্কের পাসপোর্ট জব্দ করা হয়েছে।

গ্রেফতারদের মধ্যে ৪১ বছর বয়সী কম্বোডিয়ান পুুরুষ রয়েছেন। তার কাছ থেকে চীনা পাসপোর্ট এবং ব্যাগ-গহনাসহ বিপুল পরিমাণ সম্পদ জব্দ করা হয়েছে।

গ্রেফতার করা হয়েছে ভানুয়াতুর ৩৫ বছর বয়সী একজন পুরুষকে। তার কাছেও ছিল চীনের পাসপোর্ট। ৩৩ বছর বয়সী কম্বোডিয়ার একজন পুরুষ নাগরিককে গ্রেফতার করা হয়েছে চীন ও ডোমিনিকান রিপাবলিকের পাসপোর্ট এবং বিপুল পরিমাণ মূদ্রা-গহনাসহ।

৩৪ বছর বয়সী সাইপ্রাসের একজন পুরুষ নাগরিককে চীন এবং কম্বোডিয়ার পাসপোর্টসহ গ্রেফতার করা হয়েছে। তার কাছেও মিলেছে বিপুল বিদেশি মূদ্রা।

এছাড়া ৩১ বছর বয়সী একজন চীনা এবং কম্বোডিয়ার নাগরিককে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছেও মিলেছে অন্য দেশের পাসপোর্ট এবং ব্যাগ-গহনা-মূদ্রা।

দেশটির পুলিশ বলছে, তদন্ত এখনো চলছে। আরও অনেক ব্যাংক হিসাব, সম্পদ জব্দ করা হবে। গ্রেফতারদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলোতে দোষী প্রমাণিত হলে ১০ বছর পর্যন্ত জেল বা ৫ লাখ মার্কিন ডলার জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page