August 8, 2026, 3:19 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

শতকরা মাত্র ৩ ভাগ মার্কিন নাগরিক বয়োবৃদ্ধ প্রেসিডেন্ট চায় ; জনমত জরিপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকার শতকরা মাত্র তিন ভাগ নাগরিক তাদের দেশের জন্য বয়োবৃদ্ধ প্রেসিডেন্ট চায়। পিউ রিসার্চ সেন্টার পরিচালিত এক জনমত জরিপের ফলাফলে এই তথ্য উঠে এসেছে।

জরিপে অংশ নেয়া লোকজনের প্রায় সবাই বলেছে, তারা তাদের দেশের জন্য এমন প্রেসিডেন্ট চায় যাদের বয়স ৫০-এর কোঠায় থাকবে।

জরিপে অংশ নেয়া লোকজনের মধ্যে শতকরা মাত্র তিন ভাগ সত্তর কিংবা তার উপরি বয়সের কোন প্রার্থীকে প্রেসিডেন্ট হিসেবে গ্রহণ করতে প্রস্তুত রয়েছে।

আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স ৮০ বছর। আগামী নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। তার বর্তমান বয়স ৭৭ বছর।

জনমত জরিপ পরিচালনাকারী জানিয়েছেন, এই জরিপ পরিচালনার সময় জো বাইডেন কিংবা ট্রাম্পের নাম উল্লেখ করা হয়নি। যদিও অংশগ্রহণকারী লোকজনের কাছে শুধু জানতে চাওয়া হয়েছে তারা কোন বয়সের প্রেসিডেন্টকে বেশি পছন্দ করে।

মার্কিন নাগরিকরা যেমন বেশি বয়সের প্রেসিডেন্টকে পছন্দ করছে না, তেমনি তারা কম বয়সী প্রেসিডেন্ট গ্রহণ করতেও রাজি নয়। এই জরিপে অংশ নেয়া মাত্র শতকরা তিনভাগ মানুষ জানিয়েছে, তারা ৩০ বছর বয়সী প্রেসিডেন্ট চায়। মার্কিন সংবিধান অনুসারে ৩৫ বছরের নিচে কোনো ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবেন না।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page