August 8, 2026, 5:32 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার রাজধানী মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলা ; ভবন ক্ষতিগ্রস্ত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সেন্ট্রাল মস্কোর একটি ভবনে আঘাত হেনেছে ইউক্রেনের সামরিক বাহিনীর ড্রোন। এতে ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় শহরটিতে বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগেও বেশ কয়েকবার মস্কোতে ড্রোন হামলার ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জানিয়েছেন, শুক্রবার (১৮ আগস্ট) ভোরে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোনকে গুলি করে ভূ-পাতিত করেছে। পরে এর ধ্বংসাবশেষ শহরের এক্সপো সেন্টারে গিয়ে পড়ে।

এক্সপো সেন্টারটি বড় প্রদর্শনীর জন্য ব্যবহার হয়। এটি ক্রেমলিন থেকে ৫ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত।

রাশিয়ান মিডিয়ায় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, শহরের আকাশচুম্বী ভবনগুলোর পাশে ঘন ধোঁয়া উড়ছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেন স্থানীয় সময় ভোর ৪টার দিকে মস্কো ও আশপাশের এলাকায় ড্রোন হামলা চালায়।

মন্ত্রণালয় আরও জানায়, ড্রোনটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সংস্পর্শে আসার পরে পথ পরিবর্তন করে ও মস্কোর ক্রাসনোপ্রেসনেনস্কায়া বাঁধ এলাকায় একটি অনাবাসিক ভবনে গিয়ে পড়ে।

মস্কোর মেয়র বলেছেন, জরুরি সার্ভিসগুলো ঘটনাস্থলে রয়েছে। এঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও জানান তিনি।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page