August 8, 2026, 2:35 pm
শিরোনামঃ
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতা কাঠামো চূড়ান্ত করেছে ইরান কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

গত জুলাই মাসে ৫১ বাংলাদেশিসহ ২০০ অনিয়মিত অভিবাসীকে ফেরত পাঠিয়েছে রোমানিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত জুলাই মাসে রোমানিয়া থেকে প্রায় ২০০ জন অনিয়মিত অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। রোমানিয়া অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে, ২০০ জনের মধ্যে ৫১ জন বাংলাদেশি।

অভিবাসীদের মধ্যে ৩৩ জন রয়েছে পাকিস্তানি। বাকিরা অন্যান্য দেশের নাগরিক।

রোমানিয়া জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশনের তথ্য ও জনসংযোগ কার্যালয় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত সারাদেশে অনিয়মিত অবস্থায় থাকা মোট ১৯৩ জন ব্যক্তিকে ফেরত পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১৮৯ জনকে রোমানিয়া থেকে বিমানযোগে পাঠানো হয়েছে এবং চার ব্যক্তিকে রোমানিয়া সীমান্ত পুলিশের উপস্থিতিতে সরাসরি তাদের নিজ দেশে পৌঁছে দিয়ে বিতাড়ন বাস্তবায়ন করা হয়েছে।

আইজিআই আরও জানিয়েছে, বেআইনিভাবে রোমানিয়া থেকে শেনজেন প্রবেশের চেষ্টা এবং রোমানিয়া ত্যাগ করতে জারি হওয়া প্রত্যাবর্তনের সিদ্ধান্ত অমান্য করায় এসব অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে।

রোমানিয়া দীর্ঘদিন ধরে ইউরোপের মুক্ত চলাচলের অঞ্চল শেনজেন জোনে প্রবেশের জন্য চেষ্টা করে আসছে। ২০২২ সালের শেষদিকে ক্রোয়েশিয়ার আবেদন গ্রহণ হলেও রোমানিয়া ও বুলগেরিয়ার আবেদন বাতিল হয়।

ইইউর শর্তপূরণে স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি বিভিন্ন ভিসা নিয়ে আসা অভিবাসীদের নিয়ে রোমানিয়ার বেশ কড়া নজরদারি রয়েছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page