November 28, 2026, 5:34 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় জানালেন বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেকজেন্ডার লুকাশেঙ্কো মনে করেন, ‘ইউক্রেনে চলা ভয়াবহ যুদ্ধ অনেক আগেই থামানো যেতো, যদি আলোচনায় বেলারুশকে রাখা হতো। এখনও বন্ধ করা সম্ভব, তখনও যেতো’। বৃহস্পতিবার বেলারুশের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বেল্টাকে সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

লুকাশেঙ্কো বলেছেন, ইউক্রেন ও রাশিয়া সম্পর্কিত সব বিষয়ের সঙ্গে পরিচিত তিনি। কারণ ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেছেন।

পুতিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। ২০২২ মালের ইউক্রেনে যুদ্ধ শুরুর আগে মস্কোকে বেলারুশে কয়েক দফা সামরিক মহাড়া চালানোর সুযোগ করে দেন তিনি। এমনকি পশ্চিমা হুমকি মোকাবিলায় বেলারুশে পারমাণবিক অস্ত্রও মোতায়েন করেছে মিনস্ক। যা নিয়ে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে নিন্দার ঝড় উঠে।

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ইউক্রেন ইস্যুতে শান্তি আলোচনায় বেলারুশের অবশ্যই থাকা উচিত। আমরা ইউক্রেনের সীমান্তে। অবশ্যই সেখানে আমাদের স্বার্থ আছে। আমাদের অবস্থান তাদের শোনা উচিত। বেলারুশকে অবশ্যই আলোচনায় রাখা উচিত। মিনস্ক থাকলে আলোচনার ফলাফল ইতিবাচক আশার সম্ভব মনে করেন তিনি।

 

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page