September 29, 2026, 12:43 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

মার্কিন এফ-৩৫ বিমানের তৎপরতা ইরানি রাডারের পর্যবেক্ষণে : ইরানী কমান্ডার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বিষয়ক উপ-প্রধান ব্রিগেডিয়ার জেনারেল রেজা খাজা বলেছেন, গত কয়েক দিনে আমেরিকার কয়েকটি এফ-৩৫ জঙ্গিবিমান পারস্য উপসাগরের আকাশে উড়েছে। এসব জঙ্গিবিমানের উড্ডয়ন মুহূর্ত থেকে শেষ পর্যন্ত সব তৎপরতা ইরানি সেনাবাহিনীর রাডারের সাহায্যে পর্যবেক্ষণ করা হয়েছে।

আজ (শুক্রবার) তিনি ইরানের বার্তা সংস্থা ফার্স-কে দেওয়া এক সাক্ষাতকারে এ তথ্য জানান।

তিনি আরও বলেছেন, রাডার ফাকি দিকে সক্ষম মার্কিন এফ-৩৫ জঙ্গিবিমানের সব ধরণের তৎপরতা ইরানি রাডারগুলো দিয়ে পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে। এসব রাডার ইরানের দক্ষিণাঞ্চলে স্থাপিত হয়েছে।

রেজা খাজা বলেন, পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং ওমান সাগরে বহিঃশক্তির বিমানগুলোর সব তৎপরতা মনিটরিং করার পাশাপাশি যখন প্রয়োজন তখন তাদেরকে সতর্ক বার্তা পাঠানো হচ্ছে।

ইরানের প্রতিরক্ষা ও সমরাস্ত্র শিল্প সব দিক থেকেই এখন বেশ সমৃদ্ধ। অত্যাধুনিক প্রযুক্তির নানা সমরাস্ত্র তৈরির ক্ষেত্রে ইরানের সশস্ত্র বাহিনী ব্যাপক সাফল্যের পরিচয় দিয়েছে।

 

 

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page