October 12, 2026, 9:05 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

ভুল বিচারের ১৮ বছর কারা ভোগ; ৩০ লাখ ডলার ক্ষতিপূরণ পেলেন নিউজিল্যান্ডের নাগরিক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভুল বিচারের শিকার হয়ে দুই দফায় ১৮ বছর কারা ভোগ করেছেন নামে নিউজিল্যান্ডের এক নাগরিক। যার নাম হলো অ্যালান হল। পরে প্রমাণিত হয় যে তিনি প্রকৃত দোষী নন। যার ক্ষতিপূরণ হিসেবে ওই ব্যক্তিকে ৩০ লাখ মার্কিন ডলার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ প্রায় ৩৩ কোটি টাকা (১ ডলারে প্রায় ১১০ টাকা হারে)।

১৯৮৬ সালে অকল্যান্ডের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার দায়ে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। অথচ ঘটনাস্থলে অ্যালান হলের উপস্থিতির বিষয়ে কোনো ফরেনসিক প্রমাণ ছিল না। এমনকি হামলাকারীর যে উচ্চতা ও জাতিগোষ্ঠীর কথা বলা হয়েছিল, অ্যালানের সঙ্গে এরও কোনো মিল নেই।

পরে ১৯৯৪ সালে ৮ বছর কারাভোগ শেষে অ্যালান জামিনে মুক্ত হন। এরপর জামিনের শর্ত ভঙ্গের দায়ে তাঁকে ২০১২ সালে আবার কারাগারে নেওয়া হয়। এ যাত্রায় ১০ বছর কারাভোগ শেষে ২০২২ সালে তিনি কারামুক্ত হন।

নিউজিল্যান্ডের সুপ্রিম কোর্ট জানিয়েছেন, অ্যালানের ক্ষেত্রে প্রাথমিক বিচারটি ছিল অন্যায্য। এটি সংশ্লিষ্ট ব্যক্তিদের ‘চরম অদক্ষতা’ অথবা প্রকৃত দোষীকে বাঁচানোর জন্য ‘কূটকৌশলের’ কারণে হতে পারে।

সুপ্রিম কোর্ট আরও বলেছেন, হলের বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধকতা ছিল। তা সত্ত্বেও এই বিচারের ক্ষেত্রে তাঁর কোনো আইনজীবীর উপস্থিত ছাড়াই তাঁকে ২০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

জানা যায়, গ্রেপ্তারের সময় অ্যালানের বয়স ছিল ২৪ বছর। বর্তমানে তিনি ৬১ বছরের এক প্রবীণ।

নিউজিল্যান্ডের বিচারমন্ত্রী ডেবোরাহ রাসেল গতকাল শুক্রবার বলেন, ক্ষতিপূরণ হিসেবে অ্যালান ৪৯ লাখ নিউজিল্যান্ড ডলারের (৩০ লাখ মার্কিন ডলার) প্যাকেজটি গ্রহণ করতে সম্মত হয়েছেন। নিউজিল্যান্ড সরকার ভুল বিচার ও কারাবাসের জন্য অ্যালানের কাছে ক্ষমা চেয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page