April 26, 2026, 2:04 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ : প্রযুক্তিমন্ত্রী প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রীর ফরিদপুরে মামলায় সাক্ষ্য দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন চাঁদপুরে বাড়ির পাশের পুকুরে মিলল শিশুর মরদেহ মোজতবা খামেনির হাতে লেখা চিরকুটে চলছে ইরান ৫ শর্তে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন বিপজ্জনক : ট্রাম্প বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেন যুদ্ধ নিয়ে রুশ জেনারেলদের সঙ্গে প্রেসিডেন্ট পুতিনের বৈঠক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনে রুশ অভিযানের কমান্ডার এবং অন্যান্য শীর্ষ সামরিক কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দক্ষিণ-পূর্ব ফ্রন্টে পাল্টা আক্রমণে ইউক্রেন জয় দাবি করার পর বৈঠকটি হয় বলে জানায় ক্রেমলিন।

ক্রেমলিন এক বিবৃতিতে শনিবার জানায়, রোস্তভ-অন-ডনে বিশেষ সামরিক অভিযান দলের সদর দফতরে বৈঠক করেছেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে মস্কোর অভিযানের দায়িত্বে থাকা সেনাবাহিনীর জেনারেল স্টাফের প্রধান ভ্যালেরি গেরাসিমভ এবং অন্যান্য শীর্ষ সামরিক কমান্ডার ও কর্মকর্তাদের কাছে থেকে পরিস্থিতির খোঁজ-খবর নিয়েছেন তিনি।

যুদ্ধের শুরুর দিকে ইউক্রেনের অনেক অঞ্চলের দখল নেয় রাশিয়া। এসব অঞ্চল পুনরুদ্ধারে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী।

ক্রেমলিন বৈঠকের বিস্তারিত বিবরণ দেয়নি। বৈঠকটি কখন হয়েছিল তাও স্পষ্ট নয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, পুতিনকে শুভেচ্ছা জানাচ্ছেন গেরাসিমভ। তারপর প্রেসিডেন্টকে তিনি একটি ভবনে নিয়ে যান।

গেরাসিমভকে সাম্প্রতিক মাসগুলোতে খুব কমই জনসমক্ষে দেখা গেছে। যুদ্ধে রাশিয়ার ব্যর্থতার জন্য ওয়াগনার ভাড়াটে নেতা ইয়েভজেনি প্রিগোজিন এবং কয়েকজন রুশ সামরিক ব্লগারদের কাছ থেকে তীব্র সমালোচনার শিকার হয়েছেন তিনি।

ইউক্রেনের সীমান্ত থেকে মাত্র ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরের শহর রোস্তভ-অন-ডন। শহরটি রাশিয়ান দক্ষিণ সামরিক জেলা কমান্ডের ঘাঁটি। সূত্র: রয়টার্স

আজকের বাংলা তারিখ



Our Like Page