April 26, 2026, 2:04 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ : প্রযুক্তিমন্ত্রী প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রীর ফরিদপুরে মামলায় সাক্ষ্য দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন চাঁদপুরে বাড়ির পাশের পুকুরে মিলল শিশুর মরদেহ মোজতবা খামেনির হাতে লেখা চিরকুটে চলছে ইরান ৫ শর্তে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন বিপজ্জনক : ট্রাম্প বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার সঙ্গে লড়তে আমেরিকা ইউক্রেনে পাঠাচ্ছে এফ-১৬ যুদ্ধবিমান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন তৈরি এফ-১৬ যুদ্ধবিমান ইউক্রেনে পাঠানোর জন্য নেদারল্যান্ডস ও ডেনমার্ককে অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের পাইলটদের এফ-১৬ চালানোর প্রশিক্ষণ শেষ হলে বিমানগুলো ইউক্রেনের কাছে হস্তান্তর করা হবে। খবর বিবিসির।

ইউক্রেন যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্তের প্রশংসা করেছে। তারা গত বছর থেকে এফ-১৬ বিমান পাওয়ার জন্য আলোচনা করে আসছিল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেছেন, এখন ইউক্রেন তাদের নতুন অস্ত্র সম্ভারের পুরো সক্ষমতা ব্যবহার করতে পারবে।

এর আগে, ইউক্রেনে এফ-১৬ দেওয়ার প্রস্তাব নাকচ করে দিয়েছিল যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। সেই সময় তারা বলেছিল, ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দিলে তা পারমাণবিক ক্ষমতাসম্পন্ন রাশিয়ার সঙ্গে তাদের যুদ্ধকে আরও ভয়াবহ করে তুলবে।

তবে এখন বিমান পাওয়ার অনুমোদন দেওয়া হলেও এই এফ-১৬ ব্যবহার করা শুরু করতে কিয়েভের আরও অন্তত মাসখানেক সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

ডেনমার্ক ও নেদারল্যান্ডস- দুই দেশকে এফ-১৬ বিমান হস্তান্তরের ‘আনুষ্ঠানিক সিদ্ধান্ত’ জানানো হয়েছে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের একজন মুখপাত্র তার বক্তব্যে জানিয়েছেন।

তিনি জানান, ‘ইউক্রেনের পাইলটদের প্রথম ব্যাচের প্রশিক্ষণ শেষ হলেই’ যুদ্ধবিমান হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে। ধারণা করা হচ্ছে, নেদারল্যান্ডস তাদের বিমান বহর থেকে ২৪টি এফ-১৬ সরিয়ে নেবে এবং সেগুলোর জায়গায় আরও আধুনিক যুদ্ধবিমান দিয়ে বিমান বাহিনী সাজাবে।

নেদারল্যান্ডেসের পররাষ্ট্রমন্ত্রী ওপকে হোয়েকস্ত্রা যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মন্তব্য করেছেন, ‘এর ফলে ইউক্রেন তাদের দেশ ও দেশের মানুষ রক্ষা করতে সক্ষম হবে।’

তিনি বলেছেন, এখন আমরা আমাদের ইউরোপীয় সহযোগীদের সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে পারবো। অন্যদিকে ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রী জেকব এলেম্যান-জেনসেন একই ধরণের কথা বলেছেন।

ডেনমার্কের সংবাদ সংস্থা রিতজাওকে তিনি বলেন, সরকার এর আগে কয়েকবার বলেছে যে, প্রশিক্ষণের পর স্বাভাবিকভাবেই অনুদান দেওয়া হবে। আমরা এখন জোটের মিত্রদের সঙ্গে আলোচনা করবো।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেকসি রেজনিকভ যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে ‘দারুণ খবর’ বলে সাধুবাদ জানিয়েছেন।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page