October 12, 2026, 9:05 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

উন্নয়নের সুযোগ-সুবিধা অন্যান্য দেশের সঙ্গে ভাগ করে নিতে চায় চীন : ওয়াং ই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সপ্তম চীন-দক্ষিণ এশিয়া মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো সদস্য ওয়াং ই বলেন, উন্নয়নের সুযোগ-সুবিধা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে ভাগ করে নিতে চায় বেইজিং। এ অঞ্চলের বিভিন্ন দেশের সঙ্গে একতা ও সমন্বয় জোরদার করে উন্নয়নের নতুন গতি আনবে চীন।

তিনি আরও বলেন, চলতি বছর চীন-দক্ষিণ এশিয়া মেলার দশম বার্ষিকী। এ বছর প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ‘এক অঞ্চল এক পথ’ উদ্যোগের পাশাপাশি এ অঞ্চলের বাকি দেশগুলোর সঙ্গে আন্তরিকতা, পারষ্পারিক কল্যাণ ও সহনশীলতার কূটনৈতিক ধারণা উত্থাপন করার দশম বার্ষিকী। দশ বছর ধরে চীন এ অঞ্চলে একতা ও সহযোগিতা মজবুত করেছে। পাশাপাশি একযোগে আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়নের পরিবেশ রক্ষা করেছে।

‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের আওতায় পারষ্পারিক সহযোগিতা বেড়েছে ও আন্তঃযোগাযোগ, অবকাঠামো, বাণিজ্য ও পুঁজি বিনিয়োগের ক্ষেত্রে অনেক সাফল্য এসেছে।’

সিপিসি’র কেন্দ্রীয় কমিটির বিদেশবিষয়ক কমিটি কার্যালয়ের এ পরিচালক দুই পক্ষের মধ্যে পারষ্পারিক সহযোগিতা বাড়ানোর জন্য চারটি প্রস্তাব উত্থাপন করেছেন। সেগুলো হলো, কৌশলগত পারস্পরিক আস্থা বাড়ানো, আন্তঃযোগাযোগ গভীর করা, আর্থ-বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ ও সাংস্কৃতিক বিনিময় বাড়ানো।

মেলার উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দিনেশ গুনাওয়ারদানা, লাওসের ভাইস প্রেসিডেন্ট পানি ইয়াথোতু, নেপালের ভাইস প্রেসিডেন্ট রাম যাদভ, ভিয়েতনামের উপ-প্রধানমন্ত্রী ছেন লিউ কুয়াং। সূত্র: আকাশ, চায়না মিডিয়া গ্রুপ

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page