November 28, 2026, 5:59 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়াকে সাহায্য : তুরস্ককে হুঁশিয়ার করল ওয়াশিংটন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়াকে সাহায্য করার জন্য তুরস্ককে হুঁশিয়ার করে দিয়েছে জো বাইডেনের প্রশাসন। নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রভাবশালী পত্রিকা দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল এই খবর দিয়েছে।

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জন্য আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে এসব নিষেধাজ্ঞা আরোপ করেছে।
ওয়াল স্ট্রিটের রিপোর্ট অনুসারে, বাইডেন প্রশাসন ধারণা করছে যে, নিষেধাজ্ঞা এড়ানোর জন্য তুরস্ক রাশিয়াকে সাহায্য করছে এবং এর জন্য আঙ্কারা সম্ভবত বেনামী জাহাজে রাশিয়ার তেল পরিবহন করছে।
পত্রিকাটি আরো বলছে, মার্কিন কর্মকর্তারা ধারণা করছেন যে, তুরস্ক সম্ভবত রাশিয়ার নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজগুলোকেও তুর্কি বন্দরে নোঙর করার অনুমতি দিচ্ছেন।
একজন কূটনীতিক ওয়ালিস্ট্রিট জার্নালকে বলেছেন, মার্কিন প্রশাসন বিষয়টি নিয়ে তুর্কি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page