August 8, 2026, 6:40 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৫ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভ শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

এ নিয়ের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে ক্ষতিগ্রস্ত গাড়ি ও ধ্বংসাবশেষ দেখা গেছে। ভিডিওতে একটি লাশও দেখা গেছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বেলারুশ সীমান্তের কাছেই চেরনিহিভ শহরের অবস্থান। রাশিয়ার অন্যতম ঘনিষ্ঠ মিত্র বেলারুশ। আগ্রাসনের শুরুর দিকেই শহরটি দখলে নেয় রাশিয়ান বাহিনী। তবে পরবর্তী সময়ে তা পুনরুদ্ধার করে ইউক্রেন।

বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে দেওয়া পোস্টে জেলেনস্কি লিখেছেন, আমাদের চেরনিহিভ শহরের কেন্দ্রস্থলে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে ভবনসহ একটি বিশ্ববিদ্যালয় ও থিয়েটার হামলার শিকার হয়েছে।

জেলেনস্কি আরও বলেছেন, একটি সাধারণ শনিবারকে রাশিয়া যন্ত্রণা ও ক্ষতির দিনে পরিণত হয়েছে। এতে হতাহতের ঘটনা ঘটেছে।

অন্যদিকে রাশিয়া দাবি করেছে, ইউক্রেনীয় একটি ড্রোন উত্তরপশ্চিমাঞ্চলীয় নভগোরদ অঞ্চলে একটি সামরিক বিমানঘাঁটিতে আঘাত করেছে। এতে আগুন ধরেছে তবে দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এতে একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে রাশিয়া। এদিকে ইউক্রেন এই ড্রোন হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page