August 8, 2026, 7:32 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় ১১ শ্রমিক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় ১১ শ্রমিক নিহত হয়েছে। দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (টুইটার) এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।

উত্তরাঞ্চলীয় খাইবার-পাখতুনখোয়া প্রদেশের সেনা ও পুলিশ কর্মকর্তারা জানান, শ্রমিকদের বহনকারী একটি ট্রাকের নিচে একটি বোমা বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওই ট্রাকে করে শ্রমিকরা আফগানিস্তানের সীমান্তবর্তী ওয়াজিরিস্তানে একটি নির্মাণ প্রকল্পের দিকে যাওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি সেনা চেকপোস্টের নির্মাণ প্রকল্পে কাজ করছিলেন তারা।

উত্তর ওয়াজিরিস্তানের ডেপুটি কমিশনার রেহান খাত্তাক এ তথ্য নিশ্চিত করেন। তবে এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।

গত বছর পাকিস্তানি তালেবান, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং সরকারের মধ্যে যুদ্ধবিরতি ভেঙ্গে যাওয়ার পর থেকেই দেশটিতে জঙ্গি হামলা বেড়ে গেছে।

বেশ কিছু হামলার ঘটনায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটও (আইএস) দায় স্বীকার করেছে। গত মাসেই খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি ইসলামি দলের রাজনৈতিক সমাবেশে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৪৫ জন নিহত হয়। ওই হামলার দায় স্বীকার করেছিল আইএস।

ওই হামলার ঘটনায় আরও শতাধিক মানুষ আহত হয়েছে। পাকিস্তানের প্রবীণ রাজনীতিবিদ মাওলানা ফজলুর রহমানের দল জমিয়ত উলামা ইসলাম-ফজলের (জেইউআই-এফ) একটি সমাবেশে ভয়াবহ ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রদেশের বাজাউর জেলার খার শহরে অনুষ্ঠিত ওই সম্মেলনে শত শত মানুষ অংশ নিয়েছিলেন। ওই এলাকা আফগানিস্তানের সীমান্তের কাছে অবস্থিত।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page