September 29, 2026, 1:44 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ভারতের লাদাখে সেনাবাহিনীর গাড়ি নদীতে পড়ে ৯ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের লাদাখে সড়ক থেকে সেনাবাহিনীর একটি গাড়ি নদীতে পড়ে ৯ সেনা সদস্য নিহত হয়েছেন। শনিবার (১৯ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাদাখের লেহ থেকে ১৫০ কিলোমিটার দূরে একটি সড়কে এ দুর্ঘটনা ঘটে। সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে,  লাদাখে সেনাবাহিনীর একটি গাড়ি সড়ক পথে চলার সময় হটাৎ করে নদীতে ছিটকে পড়ে যায়। এতে গাড়িতে থাকা ৯ জন সেনাসদস্য নিহত হয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, লাদাখের লেহ শহর থেকে ১৫০ কিলোমিটার দূরে কিয়ারি নামের এক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। সেনাবাহিনীর ওই গাড়িতে মোট ১০ জন সেনাসদস্য ছিলেন। তাদের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) ও আটজন সৈন্যের মৃত্যুর খবর পাওয়া যায়। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, দুর্ঘটনার পরপরই ওই এলাকায় উদ্ধার অভিযান শুরু হয়ে যায়। দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, সৈন্যরা কারু ঘাঁটি থেকে লেহের নিকটবর্তী কিয়ারির দিকে গাড়িতে ভ্রমণ কালীন দুর্ঘটনার মুখোমুখি হন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। মাইক্রো ব্লগিং সাইট এক্সে তিনি বলেন, “লেহ এ ঘটে যাওয়া দুর্ঘটনাটি খুবই দুঃখজনক। আমরা আমাদের ভারতীয় সেনাদের হারিয়েছি যারা এ দেশের সম্পদ। জাতির প্রতি তাদের অবদান স্মরণীয়।” তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের সুস্থতা কামনা করেন। অপরদিকে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছে, দেশ কখনই তাদের অবদানের কথা ভুলবে না।

আজকের বাংলা তারিখ



Our Like Page