August 8, 2026, 7:34 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

আগাম তিন বছরের মধ্যে ক্ষমতা হস্তান্তরের প্রস্তাব নাইজার জান্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী তিন বছরের মধ্যে ক্ষমতা স্থানান্তরের প্রস্তাব দিয়েছেন নাইজারের অভ্যুত্থান নেতা আবদুরাহমানে চিয়ানি। শনিবার (১৯ আগস্ট) পশ্চিম আফ্রিকার নেতাদের সঙ্গে বৈঠক করার তিনি এ কথা বলেছেন। দেশটিতে যে কোনও আক্রমণে জড়িতদের সঙ্গে কাজ করবেন না বলেও সতর্ক করেছেন তিনি।  কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

শনিবারগভীর রাতে জাতীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে জেনারেল আবদুরাহমানে চিয়ানি বলেছেন, ক্ষমতাসীন সামরিক কাউন্সিলরদের সঙ্গে আলোচনা করে ৩০ দিনের মধ্যে এই পদক্ষেপের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হবে। সম্ভাব্য ক্ষমতা হস্তান্তরের বিষয়ে তিনি এর বেশি কিছু বলেননি।

নাইজেরিয়ার রাজধানী নিয়ামিতে ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোয়াস)-এর প্রতিনিধিদের সঙ্গে প্রথম বৈঠকের পর তিনি বলেন, দেশের সুরক্ষার জন্য জাতীয় কাউন্সিল বা নাইজারের জনগণ যুদ্ধ চায় না এবং সংলাপের জন্য উন্মুক্ত আছে।

তিনি আরও বলেছেন, আমরা পরিষ্কার করে বলতে চাই, যদি আমাদের বিরুদ্ধে আক্রমণ হয়, তবে তাদের সঙ্গে আমরা নেই।

ইকোয়াস ২৬ জুলাই অভ্যুত্থানের পর নাইজারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশটিতে সাংবিধানিক শাসন ফিরিয়ে আনতে প্রয়োজনে শক্তি প্রয়োগেরও প্রস্তুতি নেওয়া হয়েছে। ব্লকটি শুক্রবার বলেছিল, ১৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১১টি নাইজারে সেনা পাঠাতে সম্মত রয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page