April 28, 2026, 8:59 am
শিরোনামঃ
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের শার্শার উলসী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সব স্তরের স্থানীয় নির্বাচন শেষ করতে ১ বছর লাগতে পারে : মির্জা ফখরুল ইসলাম অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ : জ্বালানি মন্ত্রী নারায়ণগঞ্জে জেল খাটার অভিজ্ঞতা নিতে শিশু হত্যা ; ৬ জন আটক চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত ইরানে হাজারো মার্কিন অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয়ের দাবি করলো আইআরজিসি ইসলামাবাদ সংলাপ ভেস্তে যাওয়ার দায় যুক্তরাষ্ট্রের : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনীয় ড্রোন হামলার পর মস্কো বিমানবন্দরের ফ্লাইট চলাচল ব্যাহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মস্কো অঞ্চলে দুটি ইউক্রেনীয় ড্রোনের হামলা ব্যর্থ করা হলেও রাজধানী এবং এর বাইরে অন্তত ৫০ বিমানের ফ্লাইট ব্যাহত হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ রোসাভিয়েতসিয়া সোমবার এ তথ্য নিশ্চিত করে।

তারা জানায়, ভনুকোভো, ডোমোদেডোভো, শেরেমেতিয়েভো এবং ঝুকভস্কি বিমানবন্দরে ৪৫টি যাত্রীবাহী এবং দুটি পণ্যবাহী বিমান যাত্রা সাময়িকভাবে বাতিল করা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাজধানী মস্কোর দক্ষিণ-পশ্চিমে ওডিনসোভো জেলায় সোমবার সকালে কিয়েভের দুটি ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ হয়েছে। তবে একটি ড্রোনের কিছু অংশ স্থানীয় একটি বাড়িতে পড়লে আহত হন দুইজন।

এদিকে বাখমুতের কাছে ৩ বর্গ কিলোমিটার এলাকা পুনরুদ্ধার করার দাবি করেছে ইউক্রেন। দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী হানা মালিয়ার জানান, যুদ্ধ-বিধ্বস্ত শহর বাখমুতের একটি অংশ পুনরুদ্ধার গেলেও দক্ষিণ ফ্রন্টে কোনও বড় অগ্রগতি করতে পারেনি ইউক্রেনীয় সেনারা।

তিনি বলেন, ‘আরও ৩ বর্গ কিলোমিটার এলাকা শত্রুমুক্ত করা হয়েছে। তবে দক্ষিণে পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। আমাদের সেনারা বার্দিয়ানস্ক এবং মেলিটোপোল সেক্টরের দিকে এগোচ্ছে।’ সূত্র: আল জাজিরা

আজকের বাংলা তারিখ



Our Like Page