April 28, 2026, 1:08 pm
শিরোনামঃ
অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে : তথ্য উপদেষ্টা জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু খাগড়াছড়িতে বিদ্যুৎ বিভাগের ভুলে কৃষকের টিনের ঘরে চলতি মাসের বিদ্যুৎ বিল ১ লক্ষ ৪ হাজার টাকা মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ছাড় দিতে হবে : ফ্রান্স ১ মে এর পর আইনত যুদ্ধ বন্ধ করতে হবে ট্রাম্পকে জাতিসংঘ পরমাণু সম্মেলনের সহ-সভাপতি হলো ইরান
এইমাত্রপাওয়াঃ

এফ-১৬ যুদ্ধ বিমানের মাধ্যমে আরও শক্তিশালী হতে যাচ্ছে ইউক্রেনের আকাশসীমা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে নেদারল্যান্ডস ও ডেনমার্ক। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ঘোষণা করেছেন, ইউরোপীয় মিত্ররা উচ্চপ্রযুক্তি সম্পন্ন যুদ্ধবিমান এফ-১৬ সরবরাহ করবে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় তার দেশের জন্য যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করার জন্য নেদারল্যান্ডস এবং ডেনমার্কের সিদ্ধান্তকে একটি ‘ঐতিহাসিক সিদ্ধান্ত’ হিসেবে আখ্যায়িত করে স্বাগত জানান।

জেলেনস্কি কয়েক মাস ধরে ইউক্রেনের সোভিয়েত-যুগের বিমান বাহিনীকে আরও শক্তিশালী করার জন্য উন্নত যুদ্ধবিমান চেয়েছিলেন। ওয়াশিংটন শুক্রবার ইউক্রেনকে এফ-১৬ স্থানান্তরের জন্য অনুমোদন করেছে।

গতকাল নেদারল্যান্ডস সফরকালে আইন্দহোভেন বিমানঘাঁটিতে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে জেলেনস্কি বলেন, সিদ্ধান্তটি আমাদের জন্য একেবারে ঐতিহাসিক, শক্তিশালী এবং অনুপ্রেরণামূলক।’

ডাচ বিমান বাহিনীর কাছে ৪২টি এফ-১৬ যুদ্ধবিমান রয়েছে। ডাচ প্রধানমন্ত্রী রুট জানান, কিয়েভকে সরবরাহ করা সংখ্যাটি মিত্রদের সঙ্গে আলোচনার পরে চূড়ান্ত করা হবে। তবে এগুলো যুদ্ধশেষে ফেরত দিতে হবে বলে শর্ত দেওয়া হয়েছে।

একইদিনে রবিবার জেলেনস্কি ডেনমার্কের স্ক্রাইডস্ট্রুপ বিমানঘাঁটিতে যান এবং প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন তাকে সেখানে স্বাগত জানান এবং ইউক্রেনকে ১৯টি এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করার ঘোষণা দেন। ফ্রেডরিকসেন বলেছেন, ছয়টি বিমান এই বছরের শেষের দিকে, আটটি পরের বছর এবং পাঁচটি ২০২৫ সালে সরবরাহ করা হবে।

নেদারল্যান্ডস এবং ডেনমার্ক ইউক্রেনীয় পাইলটদের এফ-১৬ বিমান চালানোর জন্য মাসব্যাপী প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ শনিবার বলেছেন, ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ শুরু হয়েছে, তবে প্রকৌশলী এবং মেকানিক্সদের প্রশিক্ষণ দিতে কমপক্ষে ছয় মাস এবং সম্ভবত আরও বেশি সময় লাগবে।

এর আগে গতকাল চুক্তি সই শেষে আইন্দহোভেনের একটি বিমান ঘাঁটিতে নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ‘আজকের এ সিদ্ধান্তটি আমাদের জন্য ঐতিহাসিক, শক্তিশালী এবং অনুপ্রেরণামূলক। এটি ইউক্রেনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।’

দীর্ঘদিন ধরে চাওয়া এই জেটগুলো সরবরাহের অনুমোদনকে মস্কো সতর্কতা জারি করে আসছিল। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেছেন, পারমাণবিক অস্ত্র বহন ক্ষমতাসম্পন্ন এফ-১৬-কে ‘পারমাণবিক’ হুমকি হিসেবেই বিবেচনা করবে মস্কো।

বর্তমান বিশ্বে সবচেয়ে সক্রিয় যুদ্ধবিমান হলো এফ-১৬। এক ইঞ্জিন বিশিষ্ট এ বিমান স্থল ও আকাশ উভয়পথেই হামলা চালাতে সক্ষম। ১৯৭০ সালে প্রথম আকাশে ওড়ে এ বিমান। মার্কিন বিমানবাহিনীর মতে, স্বল্প ব্যয়ের উচ্চ ক্ষমতাসম্পন্ন অস্ত্র ব্যবস্থা এটি। সূত্র: আল জাজিরা

আজকের বাংলা তারিখ



Our Like Page