August 8, 2026, 8:26 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

বেলারুশের ওপর হামলা নিজের ওপর হামলা বলে বিবেচনা করবে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বেলারুশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বরিস গ্রিজলভ বলেছেন, মিত্র এই দেশটির বিরুদ্ধে যেকোন শত্রুতামূলক পদক্ষেপকে রাশিয়ার ওপর হামলা বলে বিবেচনা করবে মস্কো। যেকোনো হামলার পরিস্থিতিতে রাশিয়া শত্রুদের বিরুদ্ধে পূর্ণ সামরিক শক্তি ব্যবহার করবে।

গতকাল (রোববার) বেলারুশের এসটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে গ্রিজলভ এসব কথা বলেন।
তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন যে, “বেলারুশের ওপর যেকোনো ধরনের হামলাকে রাশিয়া তার নিজের ওপর হামলা বলে বিবেচনা করবে এবং সেই হামলা মোকাবেলার জন্য নিজের সামরিক শক্তি ব্যবহার করবে। রাশিয়ার সামরিক ডকট্রিন এভাবেই প্রস্তুত বলে উল্লেখ করেন রুশ রাষ্ট্রদূত বরিস গ্রিজলভ।
পোল্যান্ড এবং বেলারুশের মধ্যে যখন সামরিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে তখন রুশ রাষ্ট্রদূত এসব কথা বললেন। পশ্চিমা গণমাধ্যম খবর দিচ্ছে যে, বেলারুশ সীমান্তে পোল্যান্ড এরইমধ্যে সেনা মোতায়েন করেছে।
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরুর পর মস্কো ও মিনিস্কের মাঝে সামরিক সম্পর্ক জোরদার হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page