August 8, 2026, 8:21 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

ফিলিস্তিনি যোদ্ধারা ২৪ ঘন্টায় প্রতিশোধমূলক হামলা চালিয়েছে ১৯টি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা গত ২৪ ঘন্টায় ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে অন্তত ১৯টি প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।

ফিলিস্তিনের স্বতন্ত্র গণমাধ্যম মো’তা ইনফরমেশন সেন্টার এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ১৯টি হামলার মধ্যে তিনটিতে গুলি চালিয়েছে এবং চারটিতে ইসরাইলি বাহিনীর ওপর বিস্ফোরক ছুঁড়েছে।
মো’তা ইনফরমেশন সেন্টার আরো জানিয়েছে, পূর্ব জেরুজালেম বা আল-কুদস শহর, নাবলুস, রামাল্লাহ, জেনিন, কালকেলিয়া, আল-খলিল এবং তুলকারাম শহরে ইহুদিবাদী বাহিনীর সাথে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সাতটি সংঘর্ষ হয়েছে।
রিপোর্টে জানানো হয়, আল-কুদস শহরের আল-জাইম চেক পয়েন্টে ইহুদিবাদী সেনাদের ওপর প্রতিরোধ যোদ্ধারা গুলি চালায়। এ সময় তারা ইসরাইলি সেনাদের লক্ষ্য করে ককটেল ও ছোট বোমা ছুঁড়ে মারে।
পশ্চিম তীরের তুলকারাম শহরের সংঘর্ষেও ফিলিস্তিনি যোদ্ধারা সেনাবাহিনীর ওপর গুলি চালায় এবং বোমা ছোড়ে।
মো’তা ইনফরমেশন সেন্টারের রিপোর্টে বলা হয়েছে, জুলাই মাসে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বিরুদ্ধে ১১৩২টি প্রতিশোধমূলক হামলা চালিয়েছে যার মধ্যে ৯৭টি ছিল সশস্ত্র হামলা। এই ৯৭টি সশস্ত্র হামলার মধ্যে ৩৩টি সংঘটিত হয়েছে পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page