August 8, 2026, 5:22 pm
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

কর্মী ভিসায় নিউজিল্যান্ডে গিয়ে প্রতারণার শিকার ১১৫ বাংলাদেশি ; তদন্ত শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অস্থায়ী কর্মী ভিসায় নিউজিল্যান্ডে যাওয়া ১১৫ জন বাংলাদেশি ও ভারতীয় নাগরিক প্রতারণার শিকার হয়েছেন। চাকরি দেওয়ার কথা বলে নিয়ে গিয়ে দীর্ঘদিন পরেও বেতনভুক্ত কোনো কাজ দেওয়া হয়নি তাদের।

সম্প্রতি এসব অভিযোগের তদন্ত শুরু করেছে নিউজিল্যান্ড সরকার।

গত ১৭ আগস্ট নিউজিল্যান্ডের ইমিগ্রেশন বিভাগ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়া সোমবার (২২ আগস্ট) বার্তা সংস্থা পিটিআইর বরাতে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াতেও একই সংবাদ প্রকাশিত হয়েছে।

নিউজিল্যান্ড ইমিগ্রেশনের বিবৃতিতে বলা হয়েছে, তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না। তবে কিছু তথ্য জানিয়েছে তারা।

জানা যায়, অকল্যান্ডে মাত্র ছয়টি বাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে রাখা হয়েছিল বাংলাদেশ ও ভারত থেকে যাওয়া ১১৫ নাগরিককে।

তারা সবাই অ্যাক্রেডিটেড এমপ্লয়মেন্ট ওয়ার্ক ভিসায় (এইডব্লিউভি) নিউজিল্যান্ডে গিয়েছিলেন। এই ভিসা ও তৎসম্পর্কিত চাকরির জন্য মোটা অংকের টাকা দিয়েছিলেন ভুক্তভোগীরা। কিন্তু তাদের বেশিরভাগকেই এখন পর্যন্ত কোনো কাজ দেওয়া হয়নি।

এদের মধ্যে কিছু লোক নিউজিল্যান্ড পৌঁছান কয়েক মাস আগে। বাকিরা সম্প্রতি গিয়েছেন।

কারা তাদের নিউজিল্যান্ডে নিয়ে গেছেন তা জানতে তদন্ত চলছে। তবে এর সঙ্গে বেশ কিছু ব্যক্তি ও কোম্পানি জড়িত বলে জানিয়েছে নিউজিল্যান্ড ইমিগ্রেশন।

এ ঘটনায় বিস্তারিত প্রমাণাদি সংগ্রহে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলতে শুরু করেছেন তদন্তকারীরা।

ভারতীয় হাইকমিশন তাদের নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দিতে কাজ করছে। এক বিবৃতিতে তারা বলেছে, অকল্যান্ডে ভারতীয় কর্মীদের দুর্দশার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা তাদের সহায়তা করতে গিয়েছি। কর্মীদের খাদ্য ও কনস্যুলার সেবা দেওয়া হয়েছে। আমরা সবার সঙ্গে যোগাযোগ রাখছি।

জানা গেছে, ২০২২ সালের জুলাই মাসে এইডব্লিউভি ভিসা চালু করে নিউজিল্যান্ড। গত ১৪ আগস্ট পর্যন্ত ৮০ হাজার ৫৭৬ জনকে এই ভিসা দেওয়া হয়েছে। এই কর্মসূচিতে স্বীকৃত নিয়োগদাতা রয়েছে প্রায় ২৭ হাজার ৮৯২টি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page