September 29, 2026, 3:44 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

১৫ বছর পর দেশে ফিরেই গ্রেফতার থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ১৫ বছর স্বেচ্ছায় নির্বাসনে থাকার পর অবশেষে দেশে ফিরলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। বিমানবন্দরে অবতরণের পরপরই তাকে গ্রেফতার করা হয়েছে। নেওয়া হয় আদালতে। আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, সিঙ্গাপুর থেকে ব্যক্তিগত বিমানে চড়ে সকাল ৯টার পর ব্যাংককের ডন মুয়াং বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

টার্মিনাল ভবনের পাশে স্থাপিত থাই রাজার প্রতিকৃতির সামনে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। কিছুক্ষণ পর পুলিশের একটি ভ্যানে করে সুপ্রিম কোর্টে নিয়ে যায় নিরাপত্তা বাহিনী। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে। তার ৮ বছরের সাজা রয়েছে বিরুদ্ধে। যদিও এসব অভিযোগকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে বর্ণনা করেছেন তিনি।

বাবার আগমনে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে পেতোংটার্ন শিনাওয়াত্রা লিখেছেন, ‘থাইল্যান্ডে আবারও স্বাগতম বাবা।’

সুপ্রিম কোর্ট বিবৃতিতে জানিয়েছে, থাকসিন সিনাওয়াত্রা আগামী ৮ বছরের জন্য কারাগারে বন্দি থাকবেন। এরপরই তাকে ব্যাংককের কারাগারে নেওয়া হয়।

আইনিপ্রক্রিয়া মেনেই এই রায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তার মেয়ে।

এদিকে তার দেশে আসার খবরে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে শুভেচ্ছা জানান সমর্থকরা। কয়েকটিতে লেখা ছিল, স্বাগতম থাকসিন, স্বাগতম প্রধানমন্ত্রী।

২০০৬ সালে এক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হন ইংলাক সিনাওয়াত্রার বড় ভাই থাকসিন সিনাওয়াত্রা। বড় দুর্নীতির অভিযোগ এড়াতে দেশ ছাড়েন তিনি।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page