April 28, 2026, 10:57 am
শিরোনামঃ
দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে : তথ্য উপদেষ্টা জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু খাগড়াছড়িতে বিদ্যুৎ বিভাগের ভুলে কৃষকের টিনের ঘরে চলতি মাসের বিদ্যুৎ বিল ১ লক্ষ ৪ হাজার টাকা মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ছাড় দিতে হবে : ফ্রান্স ১ মে এর পর আইনত যুদ্ধ বন্ধ করতে হবে ট্রাম্পকে জাতিসংঘ পরমাণু সম্মেলনের সহ-সভাপতি হলো ইরান যুক্তরাষ্ট্র আর অন্য দেশের ওপর হুকুম চালানোর মতো অবস্থায় নেই : ইরান
এইমাত্রপাওয়াঃ

রাশিয়ার রাজধানী মস্কোর নির্মাণাধীন ভবনে ইউক্রেনর ড্রোন হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কোর একটি নির্মাণাধীন ভবনে ড্রোন হামলা চালানো হয়েছে। মস্কোর মেয়র সেরগেই সোবিয়ানিন এ তথ্য নিশ্চিত করেছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর মোঝাইস্ক এবং খিমকি জেলায় আরও দুটি ড্রোন ভূপাতিত করেছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারা ওই হামলা চালিয়েছে তা এখনও পরিষ্কার নয়। খবর বিবিসির।

এই ঘটনাকে সন্ত্রাসী হামলা চালানোর জন্য কিয়েভ সরকারের আরেকটি প্রচেষ্টা বলে উল্লেখ করেছেন রুশ কর্মকর্তারা। তবে এ পর্যন্ত রাশিয়ার ভেতরে হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন।

মাত্র একদিন আগেই রাশিয়ার ভেতরে ঢুকে একটি সুপারসনিক বোমারু বিমান ধ্বংস করে দিয়েছে ইউক্রেনের ড্রোন। স্থানীয় সময় সোমবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের দক্ষিণে সোলটসি-টু বিমানঘাঁটিতে এ ঘটনা ঘটে। তবে ওই হামলার ব্যাপারেও মুখ খোলেনি কিয়েভ।

টিইউ-২২ সুপারসনিক বম্বার শব্দের চেয়েও দ্বিগুণ গতিতে ছুটতে পারে। ইউক্রেনের শহরগুলোতে আক্রমণ করার জন্য এই বিমান ব্যাপকভাবে ব্যবহার করছে রাশিয়া।

এদিকে ড্রোন হামলার কারণে বুধবার সকাল থেকেই মস্কোর বিমানবন্দর থেকে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। গত কয়েকদিন ধরে প্রায়ই এমন ঘটনা ঘটছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রাশিয়ার রাজধানী ও এর আশেপাশে এ নিয়ে টানা ষষ্ঠ বারের মতো হামলা চালানো হয়েছে।

মস্কো সিটি কমপ্লেক্সে নির্মাণাধীন ভবনে যে ড্রোনটি আঘাত হেনেছে তা ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। পরে ওই ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে ভবনের সঙ্গে ধাক্কা লাগে।

শহরের মেয়র জানিয়েছেন, বিপরীত দিকের দুটি পাঁচতলা ভবনের বেশ কয়েকটি জানালা ভেঙে গেছে। এদিকে মস্কোতে ড্রোন হামলার বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, ওয়াশিংটন রাশিয়ায় ড্রোন হামলার বিষয়ে কাউকে উত্সাহিত করেনি।

আজকের বাংলা তারিখ



Our Like Page