October 12, 2026, 10:09 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

সর্বোচ্চ গতিসীমা অতিক্রম করে গাড়ি চালানোয় কানাডার অর্থমন্ত্রীকে জরিমানা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সর্বোচ্চ গতিসীমা অতিক্রম করে গাড়ি চালানোর দায়ে শাস্তির মুখে পড়লেন কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। ঘণ্টায় ১৩২ কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে জরিমানার মুখে পড়েছেন তিনি। তাকে ২৭৩ কানাডিয়ান ডলার জরিমানা করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড এই শাস্তির মুখে পড়েছেন তার নিজ প্রদেশেই। যদিও কানাডার এই অর্থমন্ত্রীর নিজের কোনও গাড়ি নেই। ফ্রিল্যান্ডকে তার নিজ প্রদেশ আলবার্টাতে ২৭৩ কানাডিয়ান ডলার (২০০ মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে।

তার মুখপাত্র ক্যাথরিন কাপলিনস্কাস বলেছেন, গ্র্যান্ডে প্রেইরি এবং পিস রিভার শহরের মধ্যে ঘণ্টায় ১৩২ কিমি (৮২ মাইল) গতিতে গাড়ি চালানো অবস্থায় অর্থমন্ত্রী ফ্রিল্যান্ডকে ধরা হয় এবং পরে তাকে ওই জরিমানা করা হয়।

কানাডার আলবার্টা প্রদেশের হাইওয়েতে সর্বোচ্চ গতিসীমা হচ্ছে ঘণ্টায় ১১০ কিমি।

পরে জরিমানাকৃত সম্পূর্ণ অর্থ ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পরিশোধ করেন বলেও জানান মুখপাত্র ক্যাথরিন। অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড কানাডার বৃহত্তম শহর টরন্টোর একটি সংসদীয় আসনের প্রতিনিধিত্ব করেন এবং প্রায়শই তাকে তার বাইকে দেখা যায়।

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page