October 3, 2026, 8:25 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তানে দুর্ঘটনাকবলিত ক্যাবল কার থেকে সবাইকে জীবিত উদ্ধার করলো সেনাবাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার পার্বত্য এলাকায় ক্যাবল কারে আটকা পড়া আটজনকে দীর্ঘ ১৫ ঘণ্টার অভিযানের পর উদ্ধার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বরাতে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার (২২ আগস্ট) সকালে ক্যাবল কারটি দুইটি উপত্যকার মাঝখানে আটকা পড়ে। এরপর সকাল থেকে শুরু হয় অভিযান। হেলিকপ্টারসহ এতে অংশ নেন দেশটির সেনাবাহিনীর কমান্ডোরা।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, ক্যাবল কারে আটকে যাওয়া সবাইকে উদ্ধার করা হয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ছয় শিশু এবং দুই জন প্রাপ্তবয়স্ক ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে ২৭৫ মিটার উপরে আটকা পড়ে ছিল।

পাকিস্তানের জরুরি পরিষেবার কর্মকর্তা বিলাল ফাইজি এ বিষয়ে বলেন, ‘উদ্ধার অভিযান সফলভাবে শেষ হয়েছে। সর্বশেষ দুই জন প্রাপ্তবয়স্ককে উদ্ধার করা হয়েছে।’

প্রতিবেদনে আরও বলা হয়, এর আগে দেশটির আন্তঃ বাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) পাঁচ শিশুকে উদ্ধারের কথা জানায়। অন্যদিকে এর এক ঘণ্টা পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় আটজনের সবাইকেই উদ্ধার করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page