August 16, 2026, 9:38 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে হাসানের মৃত্যুর প্ররোচনাকারী তানিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালি খুলনার রূপসার যুবদলকর্মী হত্যা মামলার মূল শুটার যশোরে র‍্যাবের অভিযানে আটক যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ কর্মী আটক বিদ্যুৎ সংকটের সুযোগ নিয়ে রাজপথে বিশৃঙ্খলার চেষ্টা চলছে : প্রধানমন্ত্রী ১ বছরের মধ্যে বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান সম্ভব নয় : অর্থমন্ত্রী অবহেলিত স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফেরানো হবে : স্বাস্থ্যমন্ত্রী আদালতের ব্যাপারে কথা বলার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই : ইসি সচিব অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ; পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত চট্টগ্রাম বন্দরের জলসীমায় দুই জাহাজের সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

ব্রিকসভুক্ত দেশগুলোর মধ্যে ডলারের ব্যবহার বাতিল অবশ্যম্ভাবি : পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমের পুতিন বলেছেন, ব্রিক্সের সদস্য দেশগুলোর মধ্যে মার্কিন ডলারের ব্যবহার বাতিল একটি অনিবার্য প্রক্রিয়া। আন্তর্জাতিক এই জোটের সদস্য দেশগুলোর অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে দ্রুতই ডলারের ব্যবহার বাতিল হয়ে যাবে।

প্রেসিডেন্ট পুতিন বলেন, ডলারের ব্যবহার বাতিলের প্রশ্নে একটি ভারসাম্যপূর্ণ অনিবার্য প্রক্রিয়া ক্রমেই জোরদার হয়ে উঠেছে এবং সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক লেনদেনের ক্ষেত্রে একটি সুন্দর পদ্ধতি তৈরি প্রচেষ্টা চলছে। এই পদ্ধতির মাধ্যমে অর্থব্যবস্থার নিয়ন্ত্রণও করা হবে।
গতকাল (মঙ্গলবার) দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিক্সের বাণিজ্য ফোরামে দেয়া বক্তৃতায় রাশিয়ার প্রেসিডেন্ট এসব কথা বলেন। ভিডিও লিংকের মাধ্যমে তিনি বাণিজ্য ফোরামে বক্তৃতা করেন।

প্রেসিডেন্ট পুতিন বলেন, গত বছর ব্রিক্সভুক্ত দেশগুলোর মধ্যে মাত্র শতকরা ২৮ ভাগ লেনদেন হয়েছে মার্কিন ডলারে।

ব্রিক্সের সদস্য দেশ হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। বিশ্বের মোট জনসংখ্যার ৪২ ভাগ এই পাঁচটি দেশে বসবাস করে এবং মোট ভূখণ্ডের ২৭ ভাগের অধিকারী ব্রিক্সভুক্ত দেশগুলো। একই সাথে বিশ্বের মোট সম্পদের ২৭ ভাগ এই দেশগুলোর মালিকানায় রয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page