August 8, 2026, 12:15 pm
শিরোনামঃ
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতা কাঠামো চূড়ান্ত করেছে ইরান কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

আগামী সেপ্টেম্বরের প্রথম দু’দিন ঢাকায় বড় সমাবেম করবে আওয়ামী লীগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী সেপ্টেম্বরের প্রথম দুই দিন রাজধানীতে বড় সমাবেশ করবে আওয়ামী লীগ। ১ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের আয়োজনে তারুণ্যের সমাবেশ এবং দ্বিতীয় দিন এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশ করা হবে।

আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, উভয় সমাবেশেই প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানা গেছে, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ করতে চায় ছাত্রলীগ। ১ সেপ্টেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ হবে। এতে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ছাত্রসমাবেশ সফল করতে সাত নির্দেশনা দেওয়া হয়েছে।

অপরদিকে, মঙ্গলবার (২২ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন মিলনায়তনে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা ও পার্শ্ববর্তী জেলার নেতাদের মতবিনিময় সভা করেছে দলটি। আগামী ২ সেপ্টেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন উপলক্ষ্যে রাজধানীর আগারওগাঁওয়ে অনুষ্ঠেয় জনসভার প্রস্তুতি উপলক্ষ্যে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ২ সেপ্টেম্বর রাজধানী মহাসমুদ্র দেখবে, জনতার মহাসমুদ্র। সেই মহাসমুদ্র দেখার অপেক্ষায় আছি।

সূত্র জানিয়েছে, আগামী ২ সেপ্টেম্বর ঢাকার আশপাশের ১১ জেলা থেকে নেতা-কর্মীরা সুধী সমাবেশে অংশগ্রহণ করবে। প্রতিটি জেলার জন্য আলাদা রঙের ক্যাপ বা গেঞ্জি নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ঢাকা মহানগরের সব ওয়ার্ড ও থানা থেকে কয়েক লাখ নেতা-কর্মী জনসভায় উপস্থিতির প্রস্তুতি চলছে। রাজধানীর আগারওগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠে এ জনসভা হবে। জানা গেছে, এতে সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাসহ আওয়ামী লীগের নেতা-কর্মী ও সুধীজনরা অংশ নেবেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page