June 10, 2026, 4:23 am
শিরোনামঃ
বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংক ইসলাম নয়; মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারে অতিরিক্ত ভর্তুকি প্রয়োজন ৪২ হাজার ৬০০ কোটি টাকা : অর্থমন্ত্রী দেশে বৈধ মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ : সংসদে তথ্যপ্রযুক্তি মন্ত্রী নতুন নীতিমালায় যুক্ত হলো সর্বজনীন পেনশন স্কিমে মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে মা খুন ঝিনাইদহের কালীগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে হত্যা পাকিস্তান নিয়ন্ত্রণাধীন কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ১১ জন নিহত ভারতীয় আম আমদানিতে নিষেধাজ্ঞা দিল নেপাল প্রথমবারের মতো ১২ টি পারমাণবিক অস্ত্র মোতায়েন করলো ভারত
এইমাত্রপাওয়াঃ

ডেঙ্গু নিয়ন্ত্রণে ১০০ মিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশ্বব্যাংক বাংলাদেশকে ১০০ মিলিয়ন ডলার দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার (২৩ আগস্ট) বিকেলে সচিবালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু বাড়ছে, এটাকে নিয়ন্ত্রণে আনতে হবে, উনারা (বিশ্বব্যাংক) সাহায্য-সহযোগিতা করবে। ডেঙ্গু নিয়ন্ত্রণে ১০০ মিলিয়ন ডলার দেবে। মশা নিয়ন্ত্রণে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এ অর্থায়ন দেবে তারা।

মন্ত্রী বলেন, সাড়ে ৫০০ মিলিয়ন ডলারের ব্যবস্থা ওনারা করেছেন। আরবান হেলথের জন্য ১০০ মিলিয়ন ডলার স্বাস্থ্য মন্ত্রণালয়কে দেবে। রোহিঙ্গা ও স্থানীয় জনগজণের জন্য ৭০০ মিলিয়ন ডলার দেবে। এটা দিয়ে অবকাঠামো ও সেবার জন্য ব্যবহার হবে। আগস্টের শেষে বোর্ড মিটিংয়ে এটা অনুমোদন হয়ে যাবে বলে জানিয়েছেন তারা। করোনার সময় বিশ্বব্যাংকের অর্থায়ন কিছুটা কমানো হয়েছিল। আমরা বলেছে, যে কমিটমেন্ট করেছিলেন সেটি যেন বজায় থাকে। এ বিষয়ে আলোচনা হবে।

ডেঙ্গু প্রসঙ্গে তিনি বলেন, সেবা যতটুকু দেওয়া সম্ভব আমরা দিচ্ছি। হাসপাতালে রোগীর সংখ্যা অনেক। ৫০০ মানুষ মারা গেছেন, এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। অর্থাৎ মশা নিয়ন্ত্রণে আসেনি বিধায় এ ৫০০ মানুষ মারা গেছে। কাজেই মশা নিয়ন্ত্রণে আনা প্রয়োজন, বিভিন্ন জায়গায় স্প্রে করা প্রয়োজন। সেই স্প্রেটা আরও জোরদার করতে হবে। সিটি করপোরেশন ও পৌরসভায় এ কাজটি আরও জোরদার করতে হবে। তারা যেন সঠিক ওষুধ ব্যবহার করে। ভেজাল ওষুধ যাতে ব্যবহার না করে।

তিনি আরও বলেন, আমাদের দেশে ডেঙ্গু অনেক বেড়েছে। আশপাশের দেশে এত বাড়েনি। কাজেই স্বাস্থ্য মন্ত্রণালয়ে সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। সেবা দিচ্ছে, সেবা নিয়ে মানুষ সন্তুষ্ট। কিন্তু মশা না কমলে ডেঙ্গুরোগী কমবে না এবং মৃত্যু কমবে না। এজন্য যার যা দায়িত্ব তা পালন করলে ভালো হবে।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page