September 29, 2026, 6:15 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

গত ৮ বছরে মালয়েশিয়ায় মানবপাচার মামলায় ৩ হাজার ১৯৩ গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মালয়েশিয়ায় মানবপাচার মামলায় গত প্রায় সাড়ে আট বছরে তিন হাজার ১৯৩ জনকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ।

দেশটির ইমিগ্রেশনের ডেপুটি ডিরেক্টর জেনারেল (অপারেশন) জাফরি এমবোক তাহা বলেছেন, ২০১৫ সালের জানুয়ারি থেকে চলতি বছরের মে পর্যন্ত মানবপাচার মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

জাফরি এমবোক তাহা বলেছেন, এ সময়ের মধ্যে ২ হাজার ১১০টি মামলার তদন্তে মানবপাচার এবং অভিবাসীদের চোরাচালান বিরোধী আইন-২০০৭ এর অধীনে কিছু ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বার্নমা রেডিওতে এক সাক্ষাৎকারে জাফরি এমবোক তাহা বলেন, মানবপাচারের ঘটনাগুলো লিঙ্গ বা বয়স নির্বিশেষে মালয়েশিয়ান এবং বিদেশি উভয়কেই প্রভাবিত করে।

জাফরি বলেন, মানবপাচারের বিরুদ্ধে লড়াই করা শুধু আইন প্রয়োগকারী সংস্থার কাজ নয়। কারণ, এর জন্য সম্প্রদায়ের সমর্থন ও সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, মামলা পরিচালনার ক্ষেত্রে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তার মধ্যে অন্যতম ভিকটিমদের সহযোগিতা পাওয়া। এমন পরিস্থিতি রয়েছে যেখানে ভুক্তভোগীরা অভিযোগ দায়ের করতে অস্বীকার করেন। এটি ভয় বা মানসিক আঘাতের কারণে হতে পারে। যা কর্তৃপক্ষের পক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া কঠিন করে তোলে।

আজকের বাংলা তারিখ



Our Like Page