August 8, 2026, 12:17 pm
শিরোনামঃ
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতা কাঠামো চূড়ান্ত করেছে ইরান কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রুশবিরোধী পাল্টা অভিযান খুবই কঠিন কাজ : জেলেনস্কি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্বীকার করেছেন যে, রাশিয়ার বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযান চালাতে গিয়ে কঠিন অবস্থায় পড়েছে তার দেশের সেনারা। তবে তিনি দাবি করেন, রাশিয়ার প্রতিরক্ষা রেখা পার হওয়ার জন্য ইউক্রেনের সেনারা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে। একই সঙ্গে তিনি আশা করেন, ইউক্রোনের সেনারা অবশ্যই রাশিয়ার প্রতিরক্ষাবুহ্য ভেঙে দেবে।

এর আগে পশ্চিমা গণমাধ্যমগুলো জানিয়েছে, রাশিয়ার বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযান চালাতে গিয়ে ইউক্রেন যে বিপর্যয়ের মুখে পড়েছে তাতে কিয়েভের ওপর পশ্চিমা পৃষ্ঠপোষকরা হতাশ হয়ে পড়ছে।

গত জুন মাসের প্রথমদিকে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে কথিত পাল্টা অভিযান শুরু করে এবং বিভিন্ন গণমাধ্যমে ইউক্রেনের হাজার হাজার সেনা হারানোর খবর বেরিয়েছে।

গতকাল (বুধবার) এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে সাংবাদিকরা জিজ্ঞেস করেন- রাশিয়ার বিরুদ্ধে তাদের সামরিক অভিযান কেমন চলছে। জবাবে তিনি বলেন, “বিষয়টি আমরা কোন দিক থেকে দেখব সেটি একটি বিষয়…আমরা এগিয়ে যাচ্ছি। এটা আমাদের জন্য খুব কঠিন, কারণ সেখানে বিপুল পরিমাণ মাইন রয়েছে।” সংবাদ সম্মেলনে তার পাশে ছিলেন কিয়েভ সফররত ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী পেতেরি অর্প।

জেলেনস্কি বলেন, “সামরিক বাহিনী থেকে পাওয়া রিপোর্টের ভিত্তিতে বলা যায়, আমরা ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছি এবং সঠিক দিকেই এই অগ্রযাত্রা হচ্ছে।”

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page