November 27, 2026, 2:51 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশের কাউন্টার টেরোরিজম ইউনিট ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট ঘুরে গেলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। প্রথমবারের মতো তিনি পুলিশের সিটিটিসি ইউনিটে ঘুরে যান।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত সিটিটিসি কার্যালয় পরিদর্শন করেন তিনি।

সিটিটিসির এক কর্মকর্তা জানান, সকাল ১০টা ৪৫ মিনিটে সিটিটিসির কার্যালয়ে আসেন পিটার হাস। তাকে স্বাগত জানান সিটিটিসির অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান। এসময় ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মার্কিন রাষ্ট্রদূতের এ পরিদর্শন সন্ত্রাসবাদ ও বৈশ্বিক সাইবার হুমকি মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা ও শ্রদ্ধাবোধ তৈরিতে সহায়ক ভূমিকা করবে বলে মনে করেন সিটিটিসির কর্মকর্তারা।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page