August 8, 2026, 12:16 pm
শিরোনামঃ
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতা কাঠামো চূড়ান্ত করেছে ইরান কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

প্রিগোজিন জটিল ভাগ্যের মানুষ ছিলেন : পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন দেশটির ভাড়াটে বাহিনী ওয়াগনারের প্রধান ইভজেনি প্রিগোজিন। এ বিষয়ে প্রথম দিকে নীরব থাকলেও এবার মুখ খুললেন রুশ প্রেসেডিন্টে ভ্লাদিমির পুতিন। পাশাপাশি নিহতদের প্রতি জানিয়েছেন সমবেদনা।

পুতিন তার বক্তব্যে বলেন, প্রিগোজিনকে দীর্ঘদিন ধরে আমি চিনি। সেই ১৯৯০ সাল থেকে।

ওয়াগনার প্রধান সম্পর্কে রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি জটিল ভাগ্যের মানুষ ছিলেন ও জীবনে গুরুতর ভুল করেছিলেন। কিন্তু তিনি সঠিক ফলাফল অর্জন করেছিলেন। পিগোজিন একজন মেধাবী মানুষ ও মেধাবী ব্যবসায়ী ছিলেন।

পুতিন বলেন, প্রিগোজিন শুধু দেশেই কাজ করেননি, বিদেশের মাটিতেও তার অবদান রয়েছে, বিশেষ করে আফ্রিকায়।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, আমি যতদূর জানি তা হলো একদিন আগে সে আফ্রিকা থেকে ফিরেছিলেন। কিছু কর্মকর্তার সঙ্গে দেখাও করেছেন। তবে বিমান বিধ্বস্ত হয়ে মারা যওয়ার বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

অন্যদিকে প্রিগোজিনের মৃত্যুর পেছনে সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হাত রয়েছে বলে মনে করছেন পশ্চিমা বিশ্লেষকরা। তাদের মতে, গত জুনে পুতিনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ করার পর থেকেই এমন ভয়ংকর পরিণতি ‘অনিবার্য’ হয়ে পড়েছিল প্রিগোজিনের জন্য।

বুধবার একটি প্লেন বিধ্বস্ত হয়ে ওয়াগনার প্রধানের মৃত্যুর পর একটি ব্রিকস সম্মেলনে ভার্চুয়াল বৈঠকে যোগ দেন প্রেসিডেন্ট পুতিন। আন্তর্জাতিক ওই সম্মেলনে যোগ দিয়ে বিভিন্ন বিষয়ে কথা বললেও ওয়াগনার প্রধানের মৃত্যুর বিষয়ে তাকে কোনো কথা বলতে শোনা যায়নি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page