August 8, 2026, 1:33 pm
শিরোনামঃ
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান হরমুজ ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতা কাঠামো চূড়ান্ত করেছে ইরান কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ফরাসী রাষ্ট্রদূতকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে নাইজারের সামরিক জান্তা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নাইজারের সামরিক শাসকরা ফরাসি রাষ্ট্রদূতকে দেশ ছেড়ে যাওয়ার জন্য ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছে। সামরিক শাসকরা জুলাই মাসে এক রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সরকারের নিয়ন্ত্রণ নেয়। নিয়ামির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
২৬ শে জুলাই অভ্যুত্থানের পর থেকে নিয়ামির নতুন সরকার এবং বেশ কয়েকটি পশ্চিমা শক্তির পাশাপাশি পশ্চিম আফ্রিকান ব্লক ইকোওয়াসের (দ্য ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস) মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।
ফ্রান্সের সরকার দ্রুত তার রাষ্ট্রদূতের বিরুদ্ধে আদেশ প্রত্যাখ্যান করেছে এবং পুনরাবৃত্তি করে বলেছে, তারা সামরিক শাসকদের কর্তৃত্বকে স্বীকৃতি দেয়নি।
নির্দেশ দেওয়ার ক্ষমতা নেই। ‘রাষ্ট্রদূতের অনুমোদন শুধুমাত্র বৈধ নির্বাচিত নাইজার কর্তৃপক্ষের কাছ থেকে আসতে পারে।’
গত মাসের অভ্যুত্থানকে উল্টে দেওয়ার জন্য ইকোওয়াস সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার কয়েকদিন পর ফরাসি রাষ্ট্রদূতের বিরুদ্ধে এই আল্টিমেটাম এসেছে। প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে গত মাসে ক্ষমতাচ্যুত করে সামরিক কর্তৃপক্ষ দেশটির নিয়ন্ত্রণ গ্রহণ করে।
প্যারিস বাজুমকে ক্ষমতায় ফেরানোর উদ্যেগের জন্য বারবার ইকোওয়াসের প্রতি তাগিদ ও সমর্থন জানিয়ে আসছে।
নাইজারে ফ্রান্সের ১,৫০০ সৈন্য রয়েছে যারা বছরের পর বছর ধরে দেশটিতে সক্রিয় জিহাদি শক্তির বিরুদ্ধে লড়াইয়ে বাজুমকে সহায়তা করে আসছে।
এর আগে শুক্রবার, ইকোনমিক কমিউনিটি অফ ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোওয়াস) নাইজারে অভ্যুত্থানের নেতাদের তাদের অবস্থান পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করেছিল এবং বেসামরিক শাসনে ফিরে আসার জন্য চাপ দিয়েছিল। তাদের বল প্রয়োগের হুমকি এখনও কেবল ‘আলোচনার টেবিলে রয়েছে।’
বাজুমকে ক্ষমতাচ্যুত করা জেনারেলরা তিন বছরের ট্রানজিশন পিরিয়ডের জন্য আহ্বান জানালেও, ইকোওয়াস অবিলম্বে সাংবিধানিক আদেশে ফিরে আসার দাবি জানিয়েছে।
নাইজারের সামরিক নেতারাও যেকোন হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করেছে এবং একটি বিদেশী রাষ্ট্রের ইন্ধনে একটি দখলদার বাহিনী প্রস্তুত করার জন্য ইকোওয়াসের বিরুদ্ধে অভিযোগ এনেছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page