April 26, 2026, 3:50 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ : প্রযুক্তিমন্ত্রী প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী ফরিদপুরে মামলায় সাক্ষ্য দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন চাঁদপুরে বাড়ির পাশের পুকুরে মিলল শিশুর মরদেহ মোজতবা খামেনির হাতে লেখা চিরকুটে চলছে ইরান ৫ শর্তে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন বিপজ্জনক : ট্রাম্প বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের হাওয়াই কাউন্টিতে বিদ্যুৎ কোম্পানির বিরুদ্ধে মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভয়াবহ দাবানলের প্রেক্ষিতে মাউই কাউন্টি হাওয়াইয়ের বিদ্যুৎ কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে।

বিদ্যুৎ সরবরাহ লাইনগুলো বন্ধ থাকলে বিপর্যয় এড়ানো যেত বলে অভিযোগ মাউই কাউন্টির।
বৃহস্পতিবার মামলার অভিযোগে বলা হয়েছে, হারিকেনের প্রভাবে ঝড়ো বাতাসের সতর্কতা থাকলেও হাওয়াইন ইলেকট্রিক কোম্পানি অবহেলা করে বিদ্যুৎ লাইনগুলো সচল রেখেছিল।
এতে আরো বলা হয়, বিদ্যুতের এসব লাইন লাহাইনার আগুনকে আরো দ্রুত, মারাত্মক ও ধ্বংসাত্মক করে তুলেছিল। এ আগুনে পুড়ে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, চার্চ, স্কুল ও ঐতিহাসিক স্থাপনাসমূহ সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে।
তবে গত ১৪ আগস্ট হাওয়াইন ইলেকট্রিক প্রধান শিলি কিমুরা বিদ্যুৎ লাইন সচল রাখার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেছেন, লাহাইনায় পানি উত্তোলন অব্যাহত রাখতে বিদ্যুতের প্রয়োজন ছিল।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে গত এক শতাব্দীর মধ্যে দৃষ্টিনন্দন হাওয়াইয়ের গত ৮ আগস্টের দাবানল ছিল সবচেয়ে ভয়াবহ। এতে অন্তত ১১৫ জনের প্রাণহানি হয়েছে।
পর্যটক শহর লাহাইনায় ১২ হাজার লোকের বসবাস ছিল। শহরটি এখন মানচিত্র থেকে মুছে গেছে।
মাউই দ্বীপ কর্তৃপক্ষ বলছে, দাবানলে যে পরিমাণ ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে অনেক বছর সময় লাগবে। এছাড়া প্রয়োজন হবে শত শত কোটি ডলারের।
এদিকে মাউই কাউন্টির কর্মকর্তারা নিখোঁজ ৩৩৮ জনের নামের একটি তালিকা প্রকাশ করেছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page