August 9, 2026, 12:03 am
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

টার্গেটেডে কিলিং ; আমেরিকার ফ্লোরিডায় বর্ণবাদী হামলায় ৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকার ফ্রোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিলে বর্ণবাদী হামলায় তিন কৃষ্ণাঙ্গ নাগরিক নিহত হয়েছে। স্থানীয় শেরিফ জানিয়েছেন, একজন শ্বেতাঙ্গ ব্যক্তি জ্যাকসনভিলের একটি ডলার স্টোরে সুনির্দিষ্টভাবে ওই তিন কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায়।

জ্যাকসনভিলের শেরিফ টিকে ওয়াটার্স সাংবাদিকদের জানান, শ্বেতাঙ্গ ব্যক্তিটি দুপুর ২টার দিকে একটি এআর স্টাইল রাইফেল এবং হ্যান্ডগান নিয়ে দোকানটিতে হামলা চালায়। কৃষ্ণাঙ্গ নাগরিকদের হত্যার পর শ্বেতাঙ্গ ওই ব্যক্তি আত্মহত্যা করে।

শেরিফ ওয়াটার্স জানান, কৃষ্ণাঙ্গ-বিরোধী বিদ্বেষের কারণেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। হামলাকারী তার মা-বাবার জন্য একটি বার্তা রেখে গেছে বলে জানান শেরিফ ওয়াটারস।

তিনি বলেন, “একদল কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে লক্ষ্য করে শ্বেতাঙ্গ ব্যক্তিটি হামলা চালায় এবং যাদেরকে হত্যা করতে চেয়েছিল সে, ঠিক তাদেরকেই হত্যা করেছে, বিষয়টি একেবারে স্পষ্ট।”

হামলাকারী সম্পর্কে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তার বয়স ২০-এর কোঠায় -শুধু এই তথ্য পাওয়া গেছে।
যেখানে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার সামান্য দূরেই কৃষ্ণাঙ্গদের ঐতিহাসিক বিশ্ববিদ্যালয় এডওয়ার্ড ওয়াটার্স ইউনিভার্সিটি অবস্থিত। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ক্যাম্পাসে শান্ত থাকা আহ্বান জানানো হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page