September 29, 2026, 10:29 am
শিরোনামঃ
দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

নির্বাচন কমিশনের দেওয়া দায়িত্ব পালনের সক্ষমতা আছে পুলিশের : আইজিপি  

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নির্বাচনকালে পুলিশ নির্বাচন কমিশনের অধীনে দায়িত্বপালন করে জানিয়ে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, শতবর্ষের পুরোনো প্রতিষ্ঠান পুলিশ বাহিনী। নির্বাচনকালীন দায়িত্ব দীর্ঘদিন ধরে পালন করে আসছে। এ দায়িত্ব পালনে বাংলাদেশ পুলিশের যে অভিজ্ঞতা রয়েছে, আমাদের যে প্রশিক্ষণ রয়েছে, ২ লাখ ১২ হাজার লোকবল রয়েছে, লজিস্টিক রয়েছে, আইনগতভাবে কি করা প্রয়োজন, আমার সীমাবদ্ধতা কি সে সম্পর্কে সব সদস্যকে ব্রিফ করা আছে।

পুলিশ প্রধান আরও বলেন, আমরা জানি নির্বাচনের সময় বাংলাদেশ পুলিশ নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করে। নির্বাচনের সময় নির্বাচন কমিশন আমাদের যে দায়িত্ব অর্পণ করবে সেই দায়িত্ব আমরা আমাদের সব সক্ষমতা দিয়ে পালন করবো।

রবিবার দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইনসের ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি আরও বলেন, কেউ যদি আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করে।

আমি বলেছি, বাংলাদেশ পুলিশ বাহিনীর লজিস্টিক আছে, সক্ষমতা আছে ও প্রশিক্ষণ আছে। আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে যেকোনো ধরনের নাশকতা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম। বাংলাদেশ পুলিশ বাহিনীর যে সক্ষমতা আছে, আইনশৃংখলা পরিস্থিতির অবনতি যদি কেউ ঘটাতে চায়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

হবিগঞ্জে পুলিশ সদস্য আহত হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, আমি নিজে তাকে দেখতে গিয়েছি। সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে বাহিনীর কোনো সদস্য আহত হলে তাকে পৃথিবীর সর্বাধুনিক চিকিৎসা দেওয়া হবে। আক্রমণকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতবিনিমিয় সভায় বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জামিল হাসান, মহানগর পুলিশ কমিশনার (বিএমপি) মো. সাইফুল ইসলাম ও জেলা পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বরিশাল রেঞ্জের পুলিশ কর্মকর্তাদের কল্যাণ সভায় অংশগ্রহণ করতে ২৬ আগস্ট দিবাগত রাতে বরিশালে আসেন পুলিশ মহাপরিদর্শক।

রবিবার সকালে তিনি পুলিশ কর্মকর্তাদের সাথে সভা করেন। এছাড়াও বরিশাল মহানগর, জেলা ও আমর্ড পুলিশ ব্যাটালিয়ন কার্যালয় পরিদর্শন করেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page