April 28, 2026, 10:20 am
শিরোনামঃ
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের শার্শার উলসী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সব স্তরের স্থানীয় নির্বাচন শেষ করতে ১ বছর লাগতে পারে : মির্জা ফখরুল ইসলাম অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ : জ্বালানি মন্ত্রী নারায়ণগঞ্জে জেল খাটার অভিজ্ঞতা নিতে শিশু হত্যা ; ৬ জন আটক চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত ইরানে হাজারো মার্কিন অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয়ের দাবি করলো আইআরজিসি ইসলামাবাদ সংলাপ ভেস্তে যাওয়ার দায় যুক্তরাষ্ট্রের : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন নিষেধাজ্ঞার পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত
এইমাত্রপাওয়াঃ

ছাত্রদলের নেতারা ১১টি অস্ত্র এনেছে ; ৪টি উদ্ধার হয়েছে : ডিবিপ্রধান হারুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতি আবুল হাসান চৌধুরীকে রাজধানীর হা‌তিরপুল এলাকা থে‌কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে ডিবি। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, পুলিশকে দুর্বল মনে করে কোনো অস্ত্র কারবারি, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী বা সন্ত্রাসী ঢাকা শহরে নির্বিঘ্নে ঘুরে বেড়াবে আর আমাদের ডিবির টিম বসে থাকবে, তা হতে পারে না। আমাদের আইনগত প্রক্রিয়ায় যা যা করা দরকার আমরা তা করবো। ডিবি কাউকে ভয় পায় না বলেও জানান তিনি।

হারুন অর রশীদ জানান, কিছুদিন আগেও গুলশান শাখা নিয়মিত অভিযানের অংশ হিসেবে ছাত্রদলের ছয় নেতাকে গ্রেপ্তার করে। তারই ধারাবাহিকতায় কলাবাগান থানা এলাকা থেকে হাসানকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

ডিবিপ্রধান বলেন, ছাত্রদলের উচ্চপর্যায়ের নেতারা এখন পর্যন্ত ১১টি অস্ত্র এনেছে। এরমধ্যে চারটি উদ্ধার করা হয়েছে। তাদের এই অস্ত্র আনার পেছনের মোটিভ জানতে পেরেছি, প্রমাণ পেয়েছি। দলের উচ্চপর্যায়ের নেতারাসহ কে কে জড়িত সেটিও জানা গেছে।

তিনি বলেন, সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে, আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে, অস্ত্র কারবারিরা যে দলেরই হোক না কেন, আমাদের ডিবি পুলিশের প্রতিটি টিম আইনগত প্রক্রিয়ায় তাদের গ্রেপ্তার করতে তৎপর।

এদিকে বেশকিছু দিন আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের ডিবি কার্যালয়ে মধ্যাহ্নভোজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হয়। এরপর থেকে বিষয়টি নিয়ে সারাদেশে আলোচনা-সমালোচনা শুরু হয়।

সোমবার (২৮ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে ডিবিপ্রধান সাংবাদিকদের বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করি সাধারণ মানুষকে স্বস্তি দেয়ার। অনেকেই মনে করতে পারেন, ডিবি কার্যালয় একটা ভাতের হোটেল। এতে আমরা ডিমরালাইজড বা হতাশ হবো না। এটা আমাদের মানবিক দিক।

আমাদের কাছে অনেক ভুক্তভোগী ও সাধারণ মানুষ আসে জানিয়ে তিনি বলেন, আমরা তাদের সমস্যাগুলো দ্রুত সমাধানের চেষ্টা করি। অনেক সময় বিকেল হয়ে গেলে আমাদের অফিসাররা মানবিকভাবে তাদের নাশতা কিংবা ভাত খেতে বলেন। এটা আমাদের মানবিকতা।

আজকের বাংলা তারিখ



Our Like Page