September 29, 2026, 10:32 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনে ন্যাটো জোটের কৌশল ব্যর্থ হয়েছে : ইতালির সাবেক প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইতালির সাবেক প্রধানমন্ত্রী জিসেপ কোন্তে বলেছেন, রাশিয়াকে পরাজিত করা এবং দেশটির অর্থনীতিকে ভেঙে দেয়ার জন্য মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট যে সমস্ত চেষ্টা চালিয়েছে এবং কৌশল অবলম্বন করেছে তার সবই ব্যর্থ হয়েছে।

ন্যাটোর এই সমস্ত কৌশলের পরও রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়িয়ে যুদ্ধ করছে বরং মস্কোর বিরুদ্ধে ইউক্রেনের সেনারা যে পাল্টা অভিযান শুরু করেছে তা নড়বড়ে হয়ে গেছে। গতকাল (রোববার) নিজের ফেসবুক পেইজে কোন্তে এক পোস্টে এসব কথা লিখেছেন।

তিনি বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার দেড় বছরের সংঘাতের পর এখন একথা পরিষ্কার হয়েছে যে, রাশিয়ার বিরুদ্ধে আশাবাদী হওয়ার চিন্তাভাবনা বাদ দিতে হবে। তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে বিজয় অর্জনের জন্য যেসব কথাবার্তা বলা হচ্ছে তা পশ্চিমাদের অতিরঞ্জন এবং নিতান্তই অপপ্রচার।

কোন্তে বলেন, মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের কৌশলের আওতায় এ পর্যন্ত কিয়েভকে ব্যাপক সামরিক সহায়তা দেয়া হয়েছে কিন্তু রাশিয়ান সামরিক বাহিনীর বহুল প্রত্যাশিত মৃত্যু ঘটাতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, ইউক্রেন কখনোই রাশিয়ার বাহিনীকে বাখমুট থেকে পিছু হটাতে পারেনি, দোনবাসের একটি গুরুত্বপূর্ণ দুর্গ যা রাশিয়া কয়েক মাস ভয়ানক লড়াইয়ের পর মে মাসে দখল করেছিল তাও পুনরুদ্ধার করতে পারেনি।

এছাড়া, পশ্চিমারা রাশিয়ার ভেতরে রাজনৈতিক গোলযোগ সৃষ্টি করবে বলে যে আশা দেখিয়েছিল তাও করা যায়নি। পাশাপাশি পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর যে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে দেশটির অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়নি। এছাড়া, মস্কোকে আন্তর্জাতিক অঙ্গনে একঘরে করার পরিকল্পনা বাস্তবায়ন করা যায়নি।

আজকের বাংলা তারিখ



Our Like Page