October 13, 2026, 12:11 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

ব্রিক্স গ্রুপে দেশি-বিদেশী নেতা বলে কিছু নেই ; সকল সদস্য সমান : উলিয়ানভ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আন্তর্জাতিক সংস্থাগুলিতে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন: ব্রিক্স গ্রুপে কোনও দেশি বা বিদেশী নেতা বলে কিছু নেই,এই গ্রুপের সকল সদস্য সমান। ব্রিক্স গ্রুপকে পশ্চিমা সংস্থাগুলোর সঙ্গে তুলনা করে মি. উলিয়ানভ ওই মন্তব্য করেন।

ফারস বার্তা সংস্থা আরও জানিয়েছে, মিখাইল উলিয়ানভ ‘এক্স ‘সোশ্যাল নেটওয়ার্কে (আগের টুইটার) একটি বার্তায় লিখেছেন: জি-সেভেন, ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন ইত্যাদির মতো পশ্চিমা সংস্থাগুলোর সঙ্গে ব্রিকসের মৌলিক পার্থক্য রয়েছে।

তিনি বলেন ব্রিক্সের সকল সদস্য সমান মর্যাদার অধিকারী। কিন্তু পশ্চিমা সংস্থাগুলোর সদস্যদের ব্যাপারে এ কথা বলা যায় না।

একই রকম তুলনা করে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও বলেছেন: ব্রিকস এবং জি-সেভেনসহ অন্যান্য পশ্চিমা জোটের মধ্যে পার্থক্য হল তারা সবাই যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে থাকে।

সিনিয়র এই রুশ কূটনীতিক আরও বলেন: ব্রিকস নেতারা প্রকৃত সমস্যা নিয়ে কাজ করেন। আর পশ্চিমা রাজনীতিবিদ এবং সাংবাদিকরা তাদের জিহ্বা নাড়াতেই বেশি পছন্দ করে।

ল্যাভরভ বলেন: ব্রিক্স সম্পর্কে পশ্চিমা রাজনীতিবিদ ও সাংবাদিকদের অপমানজনক কথা বলার প্রতি ইঙ্গিত করেন। তিনি বলেন: এই আচরণ প্রমাণ করছে তারা তাদের জিহ্বা নাড়াচ্ছে আর আমরা বাস্তব ইস্যুতে আমাদের মস্তিষ্ক ব্যবহার করছি।

ব্রিক্স হল উদীয়মান অর্থনীতির দেশগুলির একটি গ্রুপের নাম। এই নামটি ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সদস্য দেশগুলির ইংরেজি নামের প্রথম অক্ষর যোগে তৈরি হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page