September 29, 2026, 11:18 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

ইরাকে বোমা হামলার দায়ে তিন জনের ফাঁসি কার্যকর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ২০১৬ সালে ইরাকের রাজধানী বাগদাদে গাড়ি বোমা হামলায় ৩০০ জন নিহত হন। আহত হন শতাধিক। ওই নৃশংস হামলায় জড়িত থাকায় ৩ জন অভিযুক্তর ফাঁসি কার্যকর করা হয়েছে। ২০০৩ সালে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর এটিকে সবচেয়ে বড় হামলা বলা হয়ে থাকে।

ভয়াবহ হামলার দ্বায় স্বীকার সে সময় বিবৃতি দিয়েছিল জঙ্গিগোষ্ঠী আইএস। যাদের ফাঁসি কার্যকর করা হয়েছে তাদের নাম প্রকাশ করেনি দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির কার্যালয়। রবি বা সোমবার কোনও এক সময় তাদের শাস্তি দেওয়া হয়।

সরকারের একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ওই হামলার মাস্টারমাইন্ড ছিলেন গাজওয়ান আল-জাওবাই। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তাকে আটকের পর ২০২১ সালে ইরাকে ফেরত পাঠানো হয়।

তিন জনকে উপযুক্ত শাস্তি দেওয়ার বিষয়টি ভুক্তভোগী পরিবারগুলোকে বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়।

২০১৬ সালের ৩ জুলাই বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে ইরাকের রাজধানীর শিয়া মুসলিম অধ্যুষিত কাররাদার শপিং মলের পাশে হামলা চালানো হয়। ওই ঘটনার নিরাপত্তা ব্যর্থতায় পদত্যাগ করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ঘাব্বান। সূত্র: বিবিসি

আজকের বাংলা তারিখ



Our Like Page