March 17, 2026, 8:35 am
শিরোনামঃ
জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য : প্রধানমন্ত্রী খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে ; সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না : তথ্যমন্ত্রী আইসিটি খাতে দশ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী শিল্প খাতে ভারত ও চীনের বিনিয়োগ বাড়ানোর চিন্তা করছে সরকার : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা গোপালগঞ্জে নিখোঁজের ৩ মাস পর পুকুরে মিললো যুবকের গলিত মরদেহ ইরানের সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প আমার যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের ন্যাটোর সঙ্গে সম্পর্ক নেই : জার্মান সরকার মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বাণিজ্যিক ইস্যুকে ‘রাজনীতিকরণ’ করার বিরুদ্ধে আমেরিকাকে চীনের হুঁশিয়ারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাণিজ্যিক ইস্যুগুলোকে ‘রাজনীতিকরণ’ করার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে চীন। বেইজিং বলেছে, এ ধরনের পদক্ষেপ বিশ্ব অর্থনীতির জন্য ‘বিপর্যয়কর’ প্রমাণিত হবে।

চীন সফররত মার্কিন বাণিজ্যমন্ত্রী গিনা রেইমোন্ডোর সঙ্গে মঙ্গলবার বেইজিংয়ে এক সাক্ষাতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির এই দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্কে সৃষ্ট ফাটলগুলো জোড়া লাগানোর উদ্দেশ্যে রেইমোন্ডো চারদিনের সফরে বেইজিং  গেছেন।

একাধিক ইস্যুতে চীন ও আমেরিকার মধ্যে উত্তেজনা থাকা সত্ত্বেও দু’দেশই বাণিজ্যিক সম্পর্ক অটুট রাখতে আগ্রহী।

সাক্ষাতে চীনের বিরুদ্ধে মার্কিন সরকারের আরোপিত নিষেধাজ্ঞার প্রসঙ্গ তোলেন লি। মার্কিন সরকার দাবি করছে, তার জাতীয় নিরাপত্তার জন্য এরকম নিষেধাজ্ঞা প্রয়োজন। অন্যদিকে বেইজিং মনে করছে, দেশটির অর্থনৈতিক সমৃদ্ধি প্রতিহত করার লক্ষ্যে আমেরিকা এ কাজ করছে।

মার্কিন বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে চীনা প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিক ও বাণিজ্যিক ইস্যুকে রাজনীতিকরণ এবং নিরাপত্তার ধারণাকে অনর্থক বড় করে তুলে ধরার ফলে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। নিষেধাজ্ঞা দুই দেশের ব্যবসায়ী এবং জনগণের স্বার্থকে ক্ষুণ্ন করবে এবং বিশ্ব অর্থনীতিতে বিপর্যয়কর প্রভাব ফেলবে বলেও লি কিয়াং মন্তব্য করেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page