September 29, 2026, 11:19 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

নিজের শহর সেন্ট পিটার্সবার্গে বাবার কবরের পাশে সমাহিত হলেন প্রিগোজিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কড়া নিরাপত্তায় নিজের শহর সেন্ট পিটার্সবার্গে বাবার কবরের পাশে সমাহিত করা হয়েছে ওয়াগনার প্রধান ইয়েভগেনি প্রিগোজিনকে। মঙ্গলবার (২৯ আগস্ট) ওয়াগনারের জনসংযোগ বিভাগের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ওয়াগনার এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রিগোজিনকে তার নিজ শহরে খুবই ছোট পরিসরে সমাহিত করা হয়েছে। যারা তাকে শেষ বিদায় জানাতে চান তাদেরকে নগরীর পোরোখভসকোই কবরস্থানে যেতে বলা হয়েছে।

প্রিগোজিন গত ২৩ আগস্ট প্লেন দুর্ঘটনায় নিহত হন। আর তার মৃত্যুর বিষয়টি গত ২৭ আগস্ট আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে রাশিয়া।

প্রিগোজিন এক সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেশ ঘনিষ্ঠ মিত্র ছিলেন। কিন্তু দুই মাস আগে গত ২৩ জুন তিনি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এমনকি নিজের যোদ্ধাদের নিয়ে মস্কোর দিকে যাত্রাও শুরু করেন তিনি।

ওই ঘটনায় একদিনের ব্যবধানে প্রিগোজিন পুতিনের ‘বন্ধু থেকে শত্রুতে’ পরিণত হন। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর দাবি, পুতিনের নির্দেশেই প্রিগোজিনকে হত্যা করা হয়েছে। যদিও এসব দাবিকে ‘মিথ্যা’ হিসেবে অভিহিত করেছে মস্কো।

আজকের বাংলা তারিখ



Our Like Page