April 28, 2026, 10:44 am
শিরোনামঃ
পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু খাগড়াছড়িতে বিদ্যুৎ বিভাগের ভুলে কৃষকের টিনের ঘরে চলতি মাসের বিদ্যুৎ বিল ১ লক্ষ ৪ হাজার টাকা মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ছাড় দিতে হবে : ফ্রান্স ১ মে এর পর আইনত যুদ্ধ বন্ধ করতে হবে ট্রাম্পকে জাতিসংঘ পরমাণু সম্মেলনের সহ-সভাপতি হলো ইরান যুক্তরাষ্ট্র আর অন্য দেশের ওপর হুকুম চালানোর মতো অবস্থায় নেই : ইরান যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের শার্শার উলসী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সব স্তরের স্থানীয় নির্বাচন শেষ করতে ১ বছর লাগতে পারে : মির্জা ফখরুল ইসলাম অব্যবহৃত সরকারি জমিতে সোলার প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ : জ্বালানি মন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

দক্ষিণ আফ্রিকায় বহুতল ভবনে ভয়াবহ আগুন ; ৬৪ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৬৪ জনে দাঁড়িয়েছে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বহু। বৃহস্পতিবার (৩১ আগস্ট) দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

জোহানেসবার্গ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সার্ভিসের মুখপাত্র রবার্ট মুলাউদজি জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে লাগা আগুনে একটি ভবন পুরোপুরি পুড়ে গেছে। সেখান থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

সামাজিক মাধ্যমে হতাহতের আপডেট খবর জানিয়ে মুলাউদজি বলেন, সেখানে উদ্ধার অভিযান এখনো চলছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

আফ্রিকার নিউজ২৪-এর খবরে বলা হয়েছে, কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো স্পষ্ট নয়।

মুলাউদজি আরও বলেন, ভবনটিতে গৃহহীনদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। তবে এক্ষেত্রে আনুষ্ঠানিক কোনো অনুমোদন নেওয়া হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই ভবনটিতে অন্তত ২০০ লোকের বসবাস ছিল।

সেখান থেকে আল-জাজিরার সাংবাদিক ফাহমিদা মিলার জানিয়েছেন, মৃতের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। এটি একটি পরিত্যক্ত ভবন ছিল বলেও জানান তিনি।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page