September 29, 2026, 1:09 pm
শিরোনামঃ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

ড. ইউনূসের পক্ষে ১৮৩ জনের বিবৃতি বাতিলে বাংলাদেশের ৪ আইনজীবীর চিঠি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ড. ইউনূসের পক্ষে ১৮৩ জনের দেয়া বিবৃতি প্রত্যাহার করতে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, হিলারি ক্লিন্টনসহ সংশ্লিষ্টদের চিঠি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের চার আইনজীবী। বৃহস্পতিবার ইমেইলে আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির পল্লব, ব্যারিস্টার প্রশান্ত ভুষণ বড়ুয়া, ব্যারিস্টার মোহাম্মদ কাউছার এবং মোহাম্মদ ইমরুল কায়েস খান এই চিঠি পাঠান।

চিঠিতে বারাক ওবামা, হিলারি ক্লিন্টনসহ নোবেলজয়ীদের ড. ইউনুসের বিরুদ্ধে বাংলাদেশের আদালতে চলমান মামলা স্থগিত করার বিবৃতি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বিচার ব্যবস্থার প্রতি অযাচিত হস্তক্ষেপ বলে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, একটি দেশের অভ্যন্তরীণ আদালতে চলমান বিচার বাধাগ্রস্ত করা আন্তর্জাতিক আইন এবং বাংলাদেশের প্রচলিত আইন তথা সংবিধানের পরিপন্থি এবং আদালত অবমাননার শামিল। চলমান মামলায় ড. মুহাম্মদ ইউনুসের পক্ষে এ ধরনের একপাক্ষিক বিবৃতি দেয়া অন্য বিচার প্রার্থীদের জন্য বৈষম্য ও হয়রানিমূলক।

চিঠিতে আরও বলা হয়, ‘ওনাদের মত বিজ্ঞজনদের কাছ থেকে একটি দেশের অভ্যন্তরীণ মামলা স্থগিতের জন্য এই ধরনের একপাক্ষিক বিবৃতি অপ্রত্যাশিত, অনাকাঙ্ক্ষিত এবং সারা বিশ্বের আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করবে। যা কোনোভাবেই কাম্য নয়। এছাড়া শ্রমজীবী মানুষের আইন সঙ্গত অধিকার আদায়ের ক্ষেত্রে তাদের বিবৃতি বাধা হয়ে দাঁড়াবে এবং তাদের এই বিবৃতি একটি নেতিবাচক উদাহরণ হিসেবে ব্যবহৃত হবে।

অবিলম্বে ওই বিবৃতি প্রত্যাহারের অনুরোধ জানিয়ে বলা হয়, ভবিষ্যতে বাংলাদেশের আদালতে চলমান কার্যক্রম নিয়ে এই ধরনের বিবৃতি যাতে না করা হয়।

এই চিঠির কপি জাতিসংঘের মহাসচিব এবং নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসকেও সংযুক্ত করা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page